“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বিরহের গুলবাগে মোর ভুল করে আজ
বিরহের গুলবাগে মোর ভুল করে আজ
  • Sub Title: ফুটল কি বকুল

বিরহের গুলবাগে মোর ভুল করে আজ
ফুটল কি বকুল।
অবেলায় কুঞ্জবীথি মুঞ্জরিতে

এলে কি বুলবুল।।

এলে কি পথ ভুলে মোর আঁধার রাতে
ঘুম-ভাঙানো চাঁদ,
অপরাধ ভুলেছ কি, ভেঙেছ কি
অভিমানের বাঁধ।

প্রদীপ নিভে আসে ইহারি ক্ষীণ আলোকে,
দেখে নিই শেষ দেখা যত সাধ আছে চোখে,
মরণ আজ মধুর হলো পেয়ে তব চরণ রাতুল।।

হে চির-সুন্দর মোর, বিদায়-সন্ধ্যা মম
রাঙালে রাঙা রঙে উদয়-ঊষার সম,
ঝরে পড়ুক তব পায়ে আমার এ জীবন-মুকুল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কইতে ফাটে হিয়া
কইতে ফাটে হিয়া

কইতে ফাটে হিয়া

  • Sub Title: দুঃখে বিরাহিণীর জনম যায় গইয়া
 কি সাধনে আমি পাই গো তারে
কি সাধনে আমি পাই গো তারে

কি সাধনে আমি পাই গো তারে

  • Sub Title: ও সে ব্ৰহ্মা বিষ্ণু ধ্যানে পায় না যারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন