“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

একি অপরূপ রূপে মা তোমায়
একি অপরূপ রূপে মা তোমায়
  • Sub Title: ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী

এ কী অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লি-জননী।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী।।
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল,

আম-কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল।
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল লয়ে অশনি।।

কেতকী কদম যূথিকা কুসুমে বর্ষায় গাঁথ মালিকা,
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা।
তড়াগে পুকুরে থইথই করে শ্যামল শোভার নবনী।।

শাপলা শালুকে সাজাইয়া সাজি শরতে শিশিরে নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগমনী-গীতি গাহিয়া।
অঘ্রানে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী।।

শীতের শূন্য মাঠে তুমি ফের উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালি গাও মাঝিদের সাথে, কীর্তন শোন রাতে মা।
ফাল্গুনে রাঙা ফুলের আবিরে রাঙাও নিখিল ধরণী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরীতি অমূল্যনিধি
পিরীতি অমূল্যনিধি

পিরীতি অমূল্যনিধি

  • Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি
সূর্যের সুসঙ্গে কমল
সূর্যের সুসঙ্গে কমল

সূর্যের সুসঙ্গে কমল

  • Sub Title: জানিসনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা
কথায় বাঁশি মন উদাসী
কথায় বাঁশি মন উদাসী

কথায় বাঁশি মন উদাসী

  • Sub Title: কি মোহিনী জানে বাঁশি রইতে না দেয় ঘরে চি
জানো নারে পরমকারণ
জানো নারে পরমকারণ

জানো নারে পরমকারণ

  • Sub Title: শ্যামা শূদ্রমেয়ে নয়
আমার ঘর খানায় কে বিরাজ করে
আমার ঘর খানায় কে বিরাজ করে

আমার ঘর খানায় কে বিরাজ করে

  • Sub Title: জনম ভরে একদিনও তারে দেখলাম না রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন