“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজকে হোরি ও নাগরী
আজকে হোরি ও নাগরী
  • Sub Title: ওগো গিন্নী ও ললিতে

আজকে হোরি ও নাগরী
ওগো গিন্নী ও ললিতে।
শিগগির রাঙা জল ভরে দাও,

ফরসি হুঁকোর পিচকিরিতে।।

গাজর বিট আর লাল বেগুনে,
রাঁধবে শালগম সৈন্ধব নুনে,
রাঙা দেখে লঙ্কা দিও
লাল নটে আর ফুল-কারিতে।।

গাইব গান আজ পূর্ণিমাতে
মালোয়ারি জ্বর আসলে রাতে,
তুমি দোহার ধরবে সাথে
গিঁটে বাতের গিঁটকিরিতে।।

আমি লাল-গামছা পরে যাব
লাল-বাজারে পায়চারিতে,
তুমি যাবে চিড়িয়াখানায়
মুখেতে গন্ডার মারিতে,
না হয় তুমি যাও বাপের বাড়ি
আমি যাই শ্বশুর-বাড়িতে।।

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমি হবো মাটির বুকে ফুল
আমি হবো মাটির বুকে ফুল

আমি হবো মাটির বুকে ফুল

  • Sub Title: প্রভাত বেলা হয়ত পাব তোমার চরণ মূল
আমরা পানের নেশার পাগল
আমরা পানের নেশার পাগল

আমরা পানের নেশার পাগল

  • Sub Title: পান-বেহুঁশে আয় রেখে ওই সাকির বিলোল্ আঁখির পাশ
পিও পিও হে প্রিয় শারাব পিও
পিও পিও হে প্রিয় শারাব পিও

পিও পিও হে প্রিয় শারাব পিও

  • Sub Title: চোখে রঙের নেশা লেগে সব অবসাদ হোক রমনীয়॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন