“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পাষাণের ভাঙালে ঘুম
পাষাণের ভাঙালে ঘুম
  • Sub Title: কে তুমি সোনার ছোঁওয়ায়

পাষাণের ভাঙালে ঘুম
কে তুমি সোনার ছোঁওয়ায়।
গলিয়া সুরের তুষার

গীতি-নির্ঝর বয়ে যায়।।

উদাসী বিবাগী মন
যাচে আজ বাহুর বাঁধন,
কত জনমের কাঁদন
ও-পায়ে লুটাতে চায়।।

ওগো তোমার চরণ-ছন্দে মোর
মুঞ্জরিল গানের মুকুল,
তোমার বেণীর বন্ধে গো
মরিতে চায় সুরের বকুল।
চম্কে ওঠে মোর গগন
ঐ হরিণ-চোখের চাওয়ায়।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তুমি আমার সকাল বেলার সুর
তুমি আমার সকাল বেলার সুর

তুমি আমার সকাল বেলার সুর

  • Sub Title: হৃদয় অলস-উদাস-করা অশ্রুভারাতুর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন