কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই।
কহিতে শরমে বাধে, তামুক যে নাই।।
প্রাণ করে আঁকুপাঁকু,কোথায় গেলে পাই তামাকু,
পেটে যেন চলে মাকু
বুক করে আইঢাই।
তামাকু যে নাই।।বসে আছি ণৈচে ধরে
শূন্য কলকে শূন্যে তুলে,
ধোঁয়া বিনে চোঁওয়া ঢেকুর
ঠেলে ওঠে কণ্ঠ-মূলে।
প্রাণের দায়ে খেতে হবে
চেঁছে হুঁকোর কাই।
তামাকু যে নাই।।হুঁকোর জলের গন্ধ শুঁকে
কোনোরূপে কাটত এ-রাত
ছুঁচো তাড়াইতে তাহাও
শেষ করেছ, হায় রে বরাত!
গুল থাকলেও হত উপায়,
দাঁত মেজেছ তাই দিয়ে, হায়!
রংপুরে তোমার বাড়ি ভেবেও শান্তি পাই।।
কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই
- Sub Title: কহিতে শরমে বাধে তামুক যে নাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
বাউল গান এর নতুন প্রবন্ধ
এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে
- Sub Title: চিত্ত বিকাশিবে চরণ ঘিরে
কালো ভালো নই-বা কিসে বল সবে
- Sub Title: বিচার করে দেখতে গেলে
সোনা বন্ধে মোরে ভিন্নবাসে কেরে
- Sub Title: সই গো জিজ্ঞাসিও লাগাল পাইলে তারে ধু
আমি সন্ধ্যাদীপের শিখা
- Sub Title: অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা
আনন্দ রয়েছে জাগি ভুবনে
- Sub Title: তুমি সদা নিকটে আছ ব’লে
সখী উপায় কি করি প্ৰেম বিরহে ধরি
- Sub Title: হাসিমুখে প্রেমসুধা খাইলাম গেলাস ভরি
কিবা রূপের ঝলক দিচ্ছে দ্বিদলে
- Sub Title: সে রূপ দেখলে নয়ন যায় ভুলে
ছাড়িয়া যাইও না বন্ধু রে
- Sub Title: ও বন্ধু আমায় পাশরিয়া
আউজুবিল্লার সাথে বসিয়া সভাতে
- Sub Title: বিসমিল্লাহ বলিয়া শুরু করিনু কালাম
কাহারে মরম কহিব রে শ্যামের বাঁশি
- Sub Title: যেমন মেঘের আশে চাতকিনীর হৃদয় বিদুরে রে চি
চরণরেখা তব যে পথে দিলে লেখি
- Sub Title: চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি
কি করি কোন পথে যাই
- Sub Title: দোটানাতে ভাবছি বসে
বাংলা
English 
Comments