“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

একে একে সব মেরেছিস, জাতটা শুধু ছিল বাকি
একে একে সব মেরেছিস, জাতটা শুধু ছিল বাকি
  • Sub Title: টিকি ধরে টানিস তোরা তারেও এবার মারবি নাকি

একে একে সব মেরেছিস জাতটা শুধু ছিল বাকি।
টিকি ধরে টানিস তোরা, তারেও এবার মারবি নাকি।।
ভাতের হাঁড়ি হুঁকোর জলে কোনোরূপে শাস্ত্র-বুড়ো

জাত বাঁচিয়ে লুকিয়ে আছে, তারেও বাবা দিসনে হুড়ো।
এক কোণে সে পড়ে আছে ছোঁয়াছুঁয়ির কাঁথা ঢাকি।।

জবু-থবু জাতকে নিয়ে এ তো দেখি বিষম ল্যাঠা,
পথ চল্‌তে গেলেই দেখি শূদ্র অজাত বেজাত ঠ্যাঁটা,
মেথর চাঁড়াল ডোম হাড়ি সব মাল নিয়ে যায় কাঁচি পাকি।।

গোরুর গাড়ি চড়তে গিয়ে দেখি শূদ্র চালায় গাড়ি,
হুঁকোতে টান দিতে গিয়ে জল ফেলে দিই তাড়াতাড়ি।
রেলগাড়িতে বামুন শূদ্রে মাছে শাকে মাখামাখি।।

মেথরানিটা বললে, ‘বাবু, জাত জানো কি তোমার মায়ের?
পাঁচ ছেলের সে ময়লা ফেলে, আমি ফেলি লক্ষ ছেলের!
স্নান করে সে ঠাকুর পূজে, আমার বেলায় জাতের ফাঁকি।।’

ছোঁওয়া-ছুঁয়ি বাঁচিয়ে বাঁচি ভূ-ভারতে কেমন করে,
অব্রাহ্মণ ম্লেচ্ছ চাঁড়াল আষ্টেপিষ্ঠে আছে ভরে,
এমন করে কদিন চালাই জাতের ছেঁড়া কাপড় টাঁকি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তোলন-নামন পিছন-সামন
তোলন-নামন পিছন-সামন

তোলন-নামন পিছন-সামন

  • Sub Title: বাঁয়ে ডাইনে চাই নে চাই নে
গৌরনিতাই নৈদে আসিয়াছে
গৌরনিতাই নৈদে আসিয়াছে

গৌরনিতাই নৈদে আসিয়াছে

  • Sub Title: রামানন্দ ভক্তি মেঘে রে অবনীমণ্ডল ভাসিয়াছে চি
দয়া করো দয়াল তোমার
দয়া করো দয়াল তোমার

দয়া করো দয়াল তোমার

  • Sub Title: কী দিয়া সেবিবে চরণ কাঙালে
জন্ম নিলা নুরের নবি
জন্ম নিলা নুরের নবি

জন্ম নিলা নুরের নবি

  • Sub Title: আল্লার হাবিব নুরের ছবি
 কোন দিন সূর্যের অমাবস্যে
কোন দিন সূর্যের অমাবস্যে

কোন দিন সূর্যের অমাবস্যে

  • Sub Title: দেখি চাঁদেও অমাবস্যা মাসে মাসে
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়

মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়

  • Sub Title: যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন