“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঐ জলকে চলে লো কার ঝিয়ারী
ঐ জলকে চলে লো কার ঝিয়ারী
  • Sub Title: রূপ চাপে না তার নীল শাড়ি॥

ঐ জলকে চলে লো কার ঝিয়ারী।
রূপ চাপে না তার নীল শাড়ি॥
এমন মিঠি বিজলি দিঠি

শেখালে তায় কে গো?
রূপে ডুবু ডুবু রবির রঙ-ভরা ছবির,
ছোঁয়াচ লেগেছে গো।
মন মানে না, আর কি করি।
চলে পিছনে ছুটে’ তারি॥

নাচে বুলবুলি ফিঙে
ঢেউয়ে নাচে ডিঙে
মাঠে নাচে খঞ্জন;
তার দু’টি আঁখি-তারা
নেচে হতো সারা—
দেখেছে বল কোন্ জন্?
আঁখি নিল যে মোর মন্ কাড়ি’—
ঘরে থাকিতে আর নারি লো॥

গোলাপ-বেলী যুঁই-চামেলি—
কোন্ ফুল তারি তুল্ গো
তার যৌবন-নদী বয় নিরবধি
ভাসায়ে দু’ কূল গো
নিল ভাসায়ে প্রাণ আমারি
রূপে দু’কূল–ছাপা গাঙ্ তারি॥

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মওলা বলে ডাক রসনা
মওলা বলে ডাক রসনা

মওলা বলে ডাক রসনা

  • Sub Title: গেল দিন ছাড় বিষয় বাসনা
ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া
ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া

ঐ নাকি যায় নিষ্ঠুর কালিয়া

  • Sub Title: ওয়গো আমার প্রাণবন্ধে বাজায় বাঁশি নিরলে বসিয়া
আপনি অবশ হলি, তবে
আপনি অবশ হলি, তবে

আপনি অবশ হলি, তবে

  • Sub Title: উঠে দাঁড়া উঠে দাঁড়া ভেঙে পড়িস না রে
গোষ্ঠে চল হরি মুরালী
গোষ্ঠে চল হরি মুরালী

গোষ্ঠে চল হরি মুরালী

  • Sub Title: লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন