তোমায় আমায় ও প্রেয়সী
মিল খেয়েছে, রাজ-যোটক।
আমি যেন গোদা চরণতুমি তাহে বিস্ফোটক।।
আমি কুমড়ো তুমি দা,
আমি কাঁচকলা তুমি আদা,
তুমি তেজি আমি ম্যাদা,
আমি সাপ, তুমি বেজি যেন, বাপ!
তুমি হস্তিনী আমি ঘোটক।।তুমি বঁটি আমি চিচিঙ্গে,
আমি চিল, পিছে তুমি ফিঙে,
আমি টিংটিঙে তুমি ডিংডিঙে!
আমি ভেতো বাঙালিটি, তুমি যেন বর্গি ঠগ।।আমি দড়ি তুমি ক্ষুর,
তুমি সাপ আমি ন্যাজুড়,
তুমি মাফ, আমি কসুর,
আমি ভাঙা ডোঙা কলার ভেলা,
তুমি খিদিরপুরি ডক।।তুমি বড়শি আমি মাছ,
আমি মোম তুমি আগুন-আঁচ,
তুমি হিরে আমি কাচ,
তুমি আর জন্মে স্বামী হোয়ো,
আমায় দিও পাদোদক।।
তোমায় আমায় ও প্রেয়সী
- Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
মলে গুরু প্রাপ্ত হবে, সে তো কথার কথা
- Sub Title: জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা
ফুরু থাকতে যে খেইল খেলাইতাম
- Sub Title: পুয়া-পুড়ি বইয়া হাততালি দিয়া
আমার ঘুর লেগেছে- তাধিন্ তাধিন্
- Sub Title: তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্
নাম ছাড়া এক ডাক রইয়াছে
- Sub Title: জানোনি মন তার খবর
গুণে পড়ে সারলি দফা - গোলেমালে
- Sub Title: করলি রফা গোলেমালে
ইলিশামাছ কি বিলে থাকে
- Sub Title: মধু কি হয় বলার চাকে মধু থাকে মধুর চাকে
বলি ও ননদী আর দু মুঠো
- Sub Title: চাল ফেলে দে হাঁড়িতে
নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু
- Sub Title: পায়ে গোদ গায়ে ম্যালেরিয়া বুকে কাশি লয়ে সদা কাবু
সজনী গো গুরু কী ধন চিনলাম না
- Sub Title: অমূল্য ধন গুরুর চরণ ভজন হইল না
আমার মন রে এবার ভবে কেন না আসিলে
- Sub Title: গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছ কুরীতি মনরো
বাংলা
English 
Comments