“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে
হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে
  • Sub Title: দূরে যত পলাতে চাই নিকট ততই বাঁধে

হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে।
দূরে যত পলাতে চাই নিকট ততই বাঁধে।।
স্বপন-শেষে বিদায়-বেলায়

অলক কাহার জড়ায় গো পায়,
বিধুর কপোল স্মরণ আনায়
ভোরের করুণ চাঁদে।।

বাহির আমার পিছল হল কাহার চোখের জলে।
স্মরণ ততই বারণ জানায় চরণ যত চলে।

পার হতে চাই মরণ-নদী
দাঁড়ায় কে গো দুয়ার রোধি,
আমায় ওগো বে-দরদী,
ফেলিলে কোন্ ফাঁদে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

জাগরণী
জাগরণী

জাগরণী

  • Sub Title: ভিক্ষা দাও! ভিক্ষা দাও!
ভাঙার গান
ভাঙার গান

ভাঙার গান

  • Sub Title: ভেঙ্গে ফেল কর রে লোপাট
সই কই লো আমার ঘর নিকোবার
সই কই লো আমার ঘর নিকোবার

সই কই লো আমার ঘর নিকোবার

  • Sub Title: পুরুষ: আহা ন্যাতা নয় গো শীতের কাঁথা এই যে আমি হেথায়॥
মোরা ঝন্‌ঝার মত উদ্দাম
মোরা ঝন্‌ঝার মত উদ্দাম

মোরা ঝন্‌ঝার মত উদ্দাম

  • Sub Title: মোরা বিধাতার মত নির্ভয় মোরা প্রকৃতির মত সচ্ছল
ভুবন-জয়ী তোরা কি হায়
ভুবন-জয়ী তোরা কি হায়

ভুবন-জয়ী তোরা কি হায়

  • Sub Title: খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন