“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেরানি আর গরুর কাঁধ
কেরানি আর গরুর কাঁধ
  • Sub Title: এই দুই-ই সমান দাদা

কেরানি আর গোরুর কাঁধ
এই দুই-ই সমান দাদা।
এক নাগাড়ে জোয়াল বাঁধা

টানছে খেয়ে নুন আদা।।

দুইজনে যা জাব্‌না পায়
দশগুণ তার নাদ্‌না খায়,
হটর হটর টানছে গাড়ি
মানে নাকো জল কাদা।।

দুইজনাতে কথায় কথায়
পাঁচন-গুঁতো ন্যাজ মলা খায়,
ছ্যাকড়াটানে বোঝাও বহে
কভু ঘোড়া কভু গাধা।।

বড়ো সায়েব আর গাড়োয়ান
দুই স্যাঙাৎই এক সমান,
হতে নাহি পারে হবেও নাকো
এমন সম্বন্ধ পাতান,
গরিবের বৌ বউদি সবার
বলে নে বাপ, নেই বাধা।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওরে মাঝি ভাই
ওরে মাঝি ভাই

ওরে মাঝি ভাই

  • Sub Title: তুই কি দুখ পেয়ে কূল হারালি
সখী জাগো, রজনি পোহায়
সখী জাগো, রজনি পোহায়

সখী জাগো, রজনি পোহায়

  • Sub Title: মলিন কামিনী-ফুল যামিনী-গলায়
চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা
চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা

চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা

  • Sub Title: চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন