“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি
মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি
  • Sub Title: আর অস্থির করিসনে মা আমায় দয়া করি

মা ষষ্ঠী গো, তোর গুষ্টির পায়ে পড়ি।
আর অস্থির করিসনে মা আমায় দয়া করি।।
ষষ্ঠী মা, তোর কৃপার চেয়ে যষ্টি-প্রহার ভালো,

কৃপা যদি করলি মা গো, মেয়েগুলোই কালো!
শিলাবৃষ্টির মতো যে তোর কৃপা পড়ে ঝরি।।

ছাদে বারান্দায় উঠানে ধরে না লেপ কাঁথা,
খোরাসানি গন্ধে মা গো নাড়ি করে ব্যথা,
রাত্রিবেলায় গুনতে- মাথায় খুন যায় যে চড়ি।।

পূর্বজন্মে ছিলেন গিন্নি সগর রাজার রানি,
যত বলি আন্নাকালি ততই কি আমদানি!
মা গো কাঁঠাল গাছকে হার মানাল আমার প্রাণেশ্বরী।।

কসুর করেছিলাম মা গো শ্বশুরকন্যে এনে,
আর ঘোড়া ছুটাবি কত, ধর এবার রাশ টেনে,
মানুষ না রেলগাড়ি আমি তাই ভেবে মা মরি।।

ধনে পুত্রে লক্ষ্মীলাভের প্রথমটি বাদ দিয়ে
দিলি সবই, এবার ফিরে যা মা বেড়াল নিয়ে।
কালো মেয়ের পারের মাশুল দে মা সাদা কড়ি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে

  • Sub Title: বিহগেরা থামো থামো আঁধারে কাঁদো গো তুমি ধরা
হৃদয়-আবরণ খুলে গেল
হৃদয়-আবরণ খুলে গেল

হৃদয়-আবরণ খুলে গেল

  • Sub Title: অন্তরে বাহিরে হেরিনু তোমারে
ভুলো না মন কারো ভোলে
ভুলো না মন কারো ভোলে

ভুলো না মন কারো ভোলে

  • Sub Title: রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে
পাবি রে মন স্বরূপের দ্বারে
পাবি রে মন স্বরূপের দ্বারে

পাবি রে মন স্বরূপের দ্বারে

  • Sub Title: খুঁজে দেখ না রে মন বরজখ পরে নেহার করে
 যে রূপে সাঁই আছে মানুষে
যে রূপে সাঁই আছে মানুষে

যে রূপে সাঁই আছে মানুষে

  • Sub Title: রসের রসিক না হলে কি পাবে তার দিশে
শ্যামরূপ হেইরে আইলাম গো
শ্যামরূপ হেইরে আইলাম গো

শ্যামরূপ হেইরে আইলাম গো

  • Sub Title: কুক্ষেণে জল ভরতে গেলাম নিষেধ না মানিয়া গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন