“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি
তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি
  • Sub Title: তখন আমার ঘুম ভাঙেনি

তুমি যখন এসেছিলে
তখন আমার ঘুম ভাঙেনি
মালা যখন চেয়েছিলে

বনে তখন ফুল জাগেনি॥

আমার আকাশ আঁধার কালো
তোমার তখন রাত পোহালো
তুমি এলে তরুণ-আলো
তখন আমার মন রাঙেনি॥

ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন
পূর্ণ শশী এলে যবে,
আঁধার-ঘরে একেলা জাগি
হে চাঁদ আবার আসবে কবে।

আজকে আমার ঘুম টুটেছে
বনে আমার ফুল ফুটেছে
ফেলে যাওয়া তোমারি মালায়
বেঁধেছি মোর বিনোদ-বেণী॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

নিম ফুলের মউ পিয়ে ঝিম হয়েছে ভোমরা
নিম ফুলের মউ পিয়ে ঝিম হয়েছে ভোমরা

নিম ফুলের মউ পিয়ে ঝিম হয়েছে ভোমরা

  • Sub Title: মিঠে হাসির নূপুর বাজাও ঝুমুর নাচো তোমরা॥
বন-বিহঙ্গ! যাও রে উড়ে
বন-বিহঙ্গ! যাও রে উড়ে

বন-বিহঙ্গ! যাও রে উড়ে

  • Sub Title: দেখা হলে আমার কথা কইয়ো গিয়া তারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন