“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা
চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা
  • Sub Title: চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা

চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা-
চাঁদের দেশের পথ-ভোলা ফুল চন্দ্রমল্লিকা।
রঙ-পরীদের সঙ্গিনী তুই অঙ্গে চাঁদের রূপ-শিখা॥

ঊষর ধরায় আসলি ভুলে
তুষার দেশে রঙ্গিনী’
হিমেল দেশের চন্দ্রিকা তুই
শীত-শেষের বাসন্তিকা॥

চাঁদের আলো চুরি ক’রে
আনলি তুই মুঠি ভ’রে,
দিলাম চন্দ্র-মল্লিকা নাম
তাই তোরে আদর ক’রে।

ভঙ্গিমা তোর গরব-ভরা,
রঙ্গিমা তোর হৃদয়-হরা,
ফুলের দলে ফুলরানী তুই-
তোরেই দিলাম জয়টিকা॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

বনের হরিণ, আয় রে বনের হরিণ আয়
বনের হরিণ, আয় রে বনের হরিণ আয়

বনের হরিণ, আয় রে বনের হরিণ আয়

  • Sub Title: কাজল-পরা চোখ নিয়ে আয় আমার আঙিনায় রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন