ওরে মাঝি ভাই!
তুই কি দুখ পেয়ে কূল হারালি
অকূল দরিয়ায়।।তোর ঘরের রশি ছিঁড়ে রে গেল-
ঘাটের কড়ি নাই,
তুই মাঝ-দরিয়ায় ভেসে চলিস
ভাসিয়ে তরী তাই।
ও ভাই দরিয়ায় আসে জোয়ার ভাটি রে
তোর ঐ চক্ষের পানি চাই।।তোর চোখের জল তুই ছাপাতে চাস
নদীর জলে এসে,
শেষে নদীই এলো চক্ষে রে তোর
তুই চলিলি ভেসে।তুই কলস দেখে নামলি জলে রে
এখন ডুবে দেখিস কলস নাই।।তুই কূলে যাহার কূল না পেলি,
তারে অগাধ জলে
মিছে খুঁজে মরিস ওরে পাগল
তরী বাওয়ার ছলে।
ও ভাই দুধারে এর চোরা বালি রে
তোর হেথায় মনের মানুষ নাই।।
ওরে মাঝি ভাই
- Sub Title: তুই কি দুখ পেয়ে কূল হারালি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ভুল করে আসিয়াছি অপরাধ যেয়ো ভুলে
- Sub Title: অপরাধ যেয়ো ভুলে
দুলে চরাচর হিন্দোল-দোলে
- Sub Title: বিশ্বরমা দোলে বিশ্বপতি কোলে
তোর রূপে সই গাহন ক’রে জুড়িয়ে গেল গা
- Sub Title: তোর গাঁয়েরি নদীর ঘাটে বাঁধলাম এ মোর না
কে শিব-সুন্দর শরত-চাঁদ-চূড়
- Sub Title: দাঁড়ালে আসিয়া এ অঙ্গনে
মাধব বংশীধারী বনোয়ারি গোঠ-চারী
- Sub Title: গোবিন্দ কৃষ্ণ মুরারি
বুকের ভিতর জ্বলছে আগুন
- Sub Title: দমকল ডাক ওলো সই
আর অনুনয় করিবে না কেউ
- Sub Title: আর দেখিবে না স্বপন রাতে গো কেহ কাদেঁ হাত ধরে
লায়লী তোমার এসেছে ফিরিয়া
- Sub Title: মজনুঁ গো আঁখি খোলো
নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
- Sub Title: নিত্য নূতন রূপে আবার আসবো এই হেথায়
আহ্মদের ঐ মিমের পর্দা উঠিয়ে দেখ্ মন
- Sub Title: উঠিয়ে দেখ্ মন
ওরে ও স্রোতের ফুল
- Sub Title: ভেসে ভেসে হায় এলি অসহায়
কত দূরে তুমি ওগো আঁধারের সাথী
- Sub Title: হাত ধরো মোর নিভিয়া গিয়াছে বাতি
বাংলা
English 
Comments