মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই॥
আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজীরা যাবে,পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
গোর আজাব থেকে এ গুণাহ্গার পাইবে রেহাই॥কত পরহেজগার খোদার ভক্ত নবীজীর উম্মত,
ঐ মস্জিদে করে রে ভাই কোরান তেলাওয়াত।
সেই কোরান শুনে যেন আমি পরান জুড়াই॥কত দরবেশ ফকির রে ভাই মস্জিদের আঙিনাতে,
আল্লার নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে।
আমি তাদের সাথে কেঁদে কেঁদে (আল্লার) নাম জপতে চাই॥
মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই
- Sub Title: যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুন্তে পাই॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 153
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
গোলাব ফুলের কাঁটা আছে সে গোলাব শাখায়
- Sub Title: এনেছি তুলে রাঙা গুল পরাতে তোমার খোঁপায়
কোথায় তুই খুঁজিস ভগবান
- Sub Title: সে যে রে তোরই মাঝে রয়
ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল
- Sub Title: গোলক-চাঁপার ফুল
মরম-কথা গেল সই মরমে মরে
- Sub Title: শরম বারণ যেন করিল চরণ ধরে
জাগো দুস্তর পথের নব যাত্রী
- Sub Title: জাগো জাগো!
আধো রাতে যদি ঘুম ভেঙে যায়
- Sub Title: মোরে যদি মনে পড়ে বাতায়ন বন্ধ করিয়া দিও
পিও পিও হে প্রিয় শারাব পিও
- Sub Title: চোখে রঙের নেশা লেগে সব অবসাদ হোক রমনীয়॥
কী হবে লাল পাল তুলে ভাই
- Sub Title: ‘সাম্পানের’ উপর
উপল নুড়ির কাঁকন চুড়ি বাজে
- Sub Title: বাজে ঘুম্তি নদীর জলে
আকাশে আজ ছড়িয়ে দিলাম, প্রিয়
- Sub Title: আমার কথার ফুল গো
উৎসর্গ-পত্র
- Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ
প্রিয়তম হে বিদায়
- Sub Title: আর রাখিতে নারি আশা-দীপ নিভে যায় দুরন্ত বায়॥
বাংলা
English