“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজি দোল-ফাগুনের দোল লেগেছে
আজি দোল-ফাগুনের দোল লেগেছে
  • Sub Title: আমের বউলে দোলন-চাঁপায়

আজি দোল-ফাগুনের দোল লেগেছে
আমের বউলে দোলন-চাঁপায়।
মৌমাছিরা পলাশ ফুলের গেলাস ভরে মউ পিয়ে যায়।

শ্যামল পাতার কোলে কোলে
আবির-রাঙা কুসুম দোলে,
দোয়েল শ্যামা লহর তোলে
কৃষ্ণচূড়ার ফুলেল শাখায়।।

বন-গোপিনী ফুল ছুঁড়ে ঐ
খেলে হোরি দখিন-বায়ে,
হলদে পাখি দোদুল্‌ দুলে
সোনাল শাখায় আদুল গায়ে।

ভাঁট-ফুলের এ নাট-দেউলে
রঙিন প্রজাপতি দুলে,
মন ছুটে যায় দূর গোকুলে
বৃন্দাবনে প্রেম-যমুনায়।।

এটি এই গ্রন্থের ৬৩ নং গান। একই গান ১৮ নং এ ও দেওয়া আছে। তাই ১৮তম গানটি বাদ দেওয়া হলো।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল
তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল

তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল

  • Sub Title: মুদিয়া আসিছে আঁখি তার চাহিয়া দেখিল চারি ধার
প্রভু গো, তুমি দয়াময়
প্রভু গো, তুমি দয়াময়

প্রভু গো, তুমি দয়াময়

  • Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন