টিকি আর টুপিতে লেগেছে দ্বন্দ্ব বচন যুদ্ধ ঘোর
কে বড় কে ছোট চাই মীমাংসা, কার আছে কর-জোর॥
টিকি বলে শিরে আমি বিরাজিলে হয় আহা কিবা শোভা।যেন প্রকান্ড কুষ্মান্ডের বৃন্তটি মনোলোভা।
এ যে চতুর্বর্গ ফলেরি বোঁটা।
শুনে টুপি ফিক্ ক’রে হেসে বল্লেঃ ‘ভায়া, শিরে বিরাজ করবার
শোভার কথা যদি বল তো ও বড়াই আমারি মুখে মানায়,
ও বড়াই আমার মুখে মানায়।’
আমি বাঁকা হয়ে যবে শিরে বসি, দেখে বিবিরা মূর্ছা যায়॥টিকি বলে, মোরে বলে চৈতন্ কভু বা আর্কফলা
আর আমারি প্রসাদে প্রণামীটা মেলে দুটি বেলা চাল-কলা॥
(মেলে দাদা) দুটি বেলা চাল-কলা॥[শুনে বাদশাহী চালে টুপি বল্লেঃ ‘আরে তোবা তোবা
চাল আর কলা? ওসব আবার খাদ্য নাকি হে? এ্যাঁ?]
বাদশাহী চালে টুপি বলে ওসব খাদ্য নাকি?
দেখো, আমারি দোয়ায়, আহা তোফা জুটে যায়, গোস্ত ও রামপাখি।টিকি বলে মিয়া, আমার কৃপায় স্বর্গে free pass মেলে
(আর) আমারঃ through দিয়ে মগজে বুদ্ধি electricity খেলে
মিয়া আমার কৃপায় স্বর্গে free pass মেলে।
এ যে পারে যাবার টিকিট – শুধু টিকিট নয়।
বেহেশ্তে মোর একচেটে অধিকার
কাফেরের তরে no admission খোদার ইস্তাহার।(এই রূপে) ক্রমশঃ তর্ক বাড়িল ভীষণ বচনে বেজায় দড়,
এ উহারে কয় মোর ঠাঁই উঁচু তুমি বাপু স’রে পড়॥
সহসা মুন্ড ছিন্ন হইল শক্র কৃপাণ ঘায়।
টুপি আর টিকি একই সঙ্গে ভূঁয়ে গড়াগড়ি যায়॥
টিকি আর টুপিতে লেগেছে দ্বন্দ্ব
- Sub Title: কে বড় কে ছোট চাই মীমাংসা কার আছে কর-জোর॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
যায় ঢুলে ঢুলে এলোচুলে
- Sub Title: কে বিষাদিনী
দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা
- Sub Title: সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
তোমায় আমায় ও প্রেয়সী
- Sub Title: মিল খেয়েছে রাজ-যোটক
ভুলি কেমনে আজো যে মনে
- Sub Title: বেদনা-সনে রহিল আঁকা
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
- Sub Title: দুলায়ে মেঘলা চাঁচর চুল
আমার যাবার সময় হলো
- Sub Title: মোছ আঁখি দুয়ার খোলো দাও বিদায়॥
এল ঐ পূর্ণিমা চাঁদ ফুল-জাগানো
- Sub Title: বহে বায় বকুল-বনের ঘুম-ভাঙানো
শ্যামা তুই বেদেনির মেয়ে
- Sub Title: (তাই) মাঠে ঘাটে বেড়াস ধেয়ে
মহুয়া বনে আধো নিশীথ রাতে বেণুকা বাজায়ে
- Sub Title: ডাকে গো মোরে কোন বিরহী
ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সঙ্গীত
- Sub Title: অরাজক এই ভারত-মাঠে হে আমরা উদ্মো ষাঁড়
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়
- Sub Title: আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়॥
বাংলা
English 
Comments