“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি
বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি
  • Sub Title: নীর ভরণে চলে রাধা বিনোদিনী

বাজে মঞ্জুল মঞ্জির রিনিকি ঝিনি
নীর ভরণে চলে রাধা বিনোদিনী
তার চঞ্চল নয়ন টলে টলমল

যেন দু’টি ঝিনুকে ভরা সাগর জল॥

ও সে আঁখি না পাখী গো
কার আশে উড়ীতে চায় থাকি, থাকি, গো।

রাই ইতি-উতি চায়
কভু তমাল-বনে কভু কদম-তলায়।

রাই শত ছলে ধীরে পথ চলে কভু কন্টক বেঁধে চরণে
তবু যে কাঁটা-লতায় আঁচল জড়ায় বেণী খুলে যায় অকারণে।

গিয়ে যমুনার তীরে চায় ফিরে ফিরে
আনমনে ব’সে গণে ঢেউ
চকিতে কলসি ভরি’ লয় তার যেই মনে হয় আসে কেউ।
হায় হায় কেউ আসে না
“ভোলো অভিমান রাধারানী” বলি’ শ্যাম এসে সম্ভাষে না।

রাই চলিতে পারে না পথ আর,
বিরস বদন অলস চরণ শূন্য-কলসি লাগে ভার।

বলি, কালা নাহি এলো যমুনা তো ছিল লইয়া শীতল কালো জল।
কেন ডুবিয়া সে-কলে উঠিলি আবার কাঁদায়ে ভাসাতে ধরাতল।
সখী, কাঁদায়ে ভাসাতে ধরাতল॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মেঘ বিহীন খর বৈশাখে
মেঘ বিহীন খর বৈশাখে

মেঘ বিহীন খর বৈশাখে

  • Sub Title: তৃষায় কাতর চাতকী ডাকে॥
রাস-মঞ্চে দোল দোল লাগে রে
রাস-মঞ্চে দোল দোল লাগে রে

রাস-মঞ্চে দোল দোল লাগে রে

  • Sub Title: আজি রাস-নৃত্য নিরাশ চিত্ত জাগো রে
ঝরা ফুল দলে কে অতিথি
ঝরা ফুল দলে কে অতিথি

ঝরা ফুল দলে কে অতিথি

  • Sub Title: সাঝেঁর বেলা এলে কানন-বীথি
মদিনায় যাবি কে আয় আয়
মদিনায় যাবি কে আয় আয়

মদিনায় যাবি কে আয় আয়

  • Sub Title: উড়িল নিশান দিনের বিষাণ বাজিল যাহারে দরওয়াজায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন