“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভবনে আসিল অতিথি সুদূর
ভবনে আসিল অতিথি সুদূর
  • Sub Title: সহসা উঠিল বাজি’ রুমু রুমু ঝুম্

ভবনে আসিল অতিথি সুদূর।
সহসা উঠিল বাজি’ রুমু রুমু ঝুম্
নীরব অঙ্গনে চঞ্চল নূপুর॥

মুহু-মুহু বন-কুহু বোলে
দোয়েল তমাল-ডালে দোলে;
মেঘের ধ্যান ভুলি’ চমকি’ আঁখি খোলে
‘কে-গো-কে ব’লে বন-ময়ূর॥

দগ্ধ হিয়ার জ্বালা জুড়ায়ে
সজল মেঘের শীতল চন্দন
কে দিল বুলায়ে?

বকুল কেয়া বীথি হ’তে
ছুটে এলো সমীরণ চঞ্চল স্রোতে;
চাঁদিনী নিশীথের আবেশ আনে
মিলন তন্দ্রাতুর অলস-দুপুর॥

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তোমার ফুলের মতন মন
তোমার ফুলের মতন মন

তোমার ফুলের মতন মন

  • Sub Title: ফুলের মতো সইতে নারে একটু অযতন
উৎসর্গ
উৎসর্গ

উৎসর্গ

  • Sub Title: দিলীপকুমার রায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন