এ জনমে মোদের মিলন
হবে না আর, জানি জানি।
মাঝে সাগর, এপার ওপারকরি মোরা কানাকানি।।
দুজনে দুকূলে থাকি
কাঁদি মোরা চখা-চখি,
বিরহের রাত পোহায় না আর
বুকে শুকায় বুকের বাণী।।মোদের পূজা আরতি হায়
চোখের জলে, গহন ব্যথায়,
মোদের বুকে বীণা বাজায়
বেদনারি বীণাপাণি।।হেথায় মিলন-রাতের মালা ম্লান হয়ে যায় প্রভাত বেলা,
সকালে যার তরে কাঁদি, বিকালে তায় হেলাফেলা।
মোদের এ প্রেম-ফুল না শুকায়
নিঠুর হাতে কঠোর ছোঁওয়ায়,
ব্যথার মাঝে চির-অমর মোদের মিলন-কুসুমদানি।।
এ জনমে মোদের মিলন হবে না
- Sub Title: হবে না আর জানি জানি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 128
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আমি দেখন-হাসি আমায় দেখলে পরে হাসতে হাসতে
- Sub Title: আমায় দেখলে পরে হাসতে হাসতে
ভোরের হাওয়া! ধীরে ধীরে ব’লো গো সেই হরিণিরে
- Sub Title: আর কতদিন দিশাহারা ঘুরব একা মরুর তীরে
হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা
- Sub Title: ভারতের দুই আঁখি-তারা
মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায়
- Sub Title: নেশার ঝোঁকে ঝিমায় পবন
খেলিছ এ বিশ্ব লয়ে
- Sub Title: বিরাট শিশু আনমনে
ভুল করে যদি ভালোবেসে থাকি
- Sub Title: ক্ষমিও সে অপরাধ
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান
- Sub Title: জাগো জাগো তন্দ্রা-অলস রে সাজো সাজো রণ-সাজে
খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত
- Sub Title: দিও তৃষ্ণা পেলে ঠাণ্ডা পানি
কাণ্ডারি গো, কর কর পার
- Sub Title: এই অকূল ভব-পারাবার
নবীর মাঝে রবির সম
- Sub Title: আমার মোহাম্মদ রসুল
আমি কুল ছেড়ে চলিলাম ভেসে বলিস ননদীরে
- Sub Title: সই বলিস্ ননদীরে
বকুল চাঁপার বনে কে মোর
- Sub Title: চাঁদের স্বপন জাগালে
বাংলা
English