“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান
  • Sub Title: জাগো জাগো তন্দ্রা-অলস রে সাজো সাজো রণ-সাজে

ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে।
জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে।।
দিকে দিকে ওঠে গান, অভিযান অভিযান!

আগুয়ান আগুয়ান হও ওরে আগুয়ান
ফুটায়ে মরুতে ফুল-ফসল।
জড়ের মতন বেঁচে কি ফল?
কে রবি পড়ে লাজে।।

বহে স্রোত জীবন-নদীর,
চল চঞ্চল অধীর,
তাহে ভাসিবি কে আয়,
দূর সাগর ডেকে যায়।
হবি মৃত্যু-পাথার পার
সেথা অনন্ত প্রাণ বিরাজে।।

পাঁওদল রণে চল চল রণে চল
মরুতে ফুটাতে পারে ওই পদতল
প্রাণ-শতদল।

বিঘ্ন-বিপদে করি সহায়
না-জানা পথের যাত্রী আয়,
স্থান দিতে হবে আজি সবায়,
বিশ্ব-সভা-মাঝে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ফাগুন ফুরাবে যবে
ফাগুন ফুরাবে যবে

ফাগুন ফুরাবে যবে

  • Sub Title: উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
বাজায়ে কাচের চুড়ি
বাজায়ে কাচের চুড়ি

বাজায়ে কাচের চুড়ি

  • Sub Title: পরানে দোল দিয়ে কে যায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন