ভোরের হাওয়া! ধীরে ধীরে বোলো গো সেই হরিণীরে।
আর কতদিন দিশাহারা ঘুরব একা মরুর তীরে।।
মিষ্টি চিনির পসারিণীর হৃদয় কেন কষায় হেন,এই চিনি-খোর তুতীর পানে কেন গো সে চায় না ফিরে।।
গোলাব লো! তোর রূপের গরব দেয় না বুঝি জিজ্ঞাসিতে,
প্রণয়-পাগল বুলবুলি তোর ভাসে কেন অশ্রু-নীরে।।
চতুর নিষাদ শিকার করে প্রণয়ীরে মুখের মিঠায়,
চপল পাখি ধরতে সে গো বিছায় না জাল আকাশ ঘিরে।।
বঁধুর পাশে ব’সে তোমার ঢাল্বে যেদিন রঙিন শারাব
স্মরণ করো রূপসি, এই উপোসে-মন দূর সাথিরে।।শেয়্র্:-
সরল-তনু কাজল-আঁখি, চাঁদের মালা ললাট-কূলে-
রঙিন প্রেমের লাগল না রঙ কেন গো সে রূপের ফুলে।
তোমার রূপের চাঁদে, প্রিয়, এই শুধু কলঙ্ক-লেখা-
মধুর রূপের কাননে নাই বিধুর প্রেমের কুহু কেকা!হাফেজী এই গজল যদি পৌঁছে আকাশ, নয় সে কিছু
গাইবে সে গান ‘জোহরা’ তারা, নাচবে ‘ঈশা’ সে সুর-মীড়ে।।
ভোরের হাওয়া! ধীরে ধীরে ব’লো গো সেই হরিণিরে
- Sub Title: আর কতদিন দিশাহারা ঘুরব একা মরুর তীরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
ফানা ফিল্লায় মোশাহেদায় মশ্গুল রয়
- Sub Title: মোরাকাবায় দাখিল হলে
বরগুজিদা নবি পরে
- Sub Title: ভেজ রে দুরুদ সালাম
সখী বল গো উপায়
- Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায় চি
যে যাবে গো কালো যমুনায়
- Sub Title: শ্যামনগর কালিয়ার বাঁশি ডাকে
যাই যাই, ছেড়ে দাও- স্রোতের মুখে ভেসে যাই
- Sub Title: যা হবার তা হবে আমার ভেসেছি তো ভেসে যাই
কী হবে আমার গতি
- Sub Title: কতোই জেনে কতোই শুনে
বন্ধু রে, আমারে ভুলিয়া
- Sub Title: গেলে পাশরিয়া
স্বপ্নে আমার মনে হল কখন ঘা দিলে আমার দ্বারে
- Sub Title: আমি জাগি নাই জাগি নাই গো
এই মানুষে সেই মানুষ আছে
- Sub Title: কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে
নবী না চিনলে সে কি খোদার ভেদ পায়
- Sub Title: চিনিতে বলেছেন খোদে সেই দয়াময়
খাকি আদমের ভেদ পশু কি বোঝে
- Sub Title: আদমের কালেবে খোদা খোদে বিরাজে
পিরীতি অমূল্যনিধি
- Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি
বাংলা
English 
Comments