ভুল করে যদি ভালোবেসে থাকি
ক্ষমিও সে অপরাধ।
অসহায় মনে কেন জেগেছিলভালবাসিবার সাধ।।
কত জন আসে তব ফুলবন-
মলয়, ভ্রমর, চাঁদের কিরণ,
তেমনি আমিও আসি অকারণ
অপরূপ উন্মাদ।।তোমার হৃদয়-শূন্যে জ্বলিছে
কত রবি শশী তারা,
তারি মাঝে আমি ধূমকেতু-সম
এসেছিনু পথ-হারা।
তবু জানি প্রিয়, একদা নিশীথে
মনে পড়ে যাবে আমারে চকিতে,
সহসা জাগিবে উৎসব-গীতে
সকরুণ অবসাদ।।
ভুল করে যদি ভালোবেসে থাকি
- Sub Title: ক্ষমিও সে অপরাধ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 3
বাউল গান এর নতুন প্রবন্ধ
কে যেন জল ভরতে যায় তোরা দেইখে আয়
- Sub Title: কাঙ্খেতে সোনার কলসী মুখে যেন মুচকি হাসি
আমার জ্বালা পুড়া কত প্ৰাণে সয় প্ৰাণ বন্ধুরে
- Sub Title: তোর লাগি জীবন কইলাম ক্ষয় ধু
নামে অনুরাগ যার, সে জানিয়াছে সারাসার
- Sub Title: নামে রুচি জিতেন্দ্ৰিয় অপার হে বেপার ধু
মোহনমুরালী কোন বনে বাজিল
- Sub Title: শ্রবণ সুরঞ্জিত বংশী নামামৃত
আবার শ্রাবণ এলো ফিরে
- Sub Title: দোল্না কেন বাঁধলে না গো এবার কদম-শাখে॥
ভয় নেই রে তোদের নেই রে ভয়
- Sub Title: যা চলে সব অভয়-মনে- আকাশে ওই উঠেছে শুকতারা
কাবার জিয়ারতে তুমি কে যাও মদিনায়
- Sub Title: আমার সালাম পৌঁছে দিয়ো নবিজির রওজায়
কাজ ভোলাবার কে গো তোরা
- Sub Title: রঙিন সাজে কে যে পাঠায়
স্বপ্নে দেখেছি ভারত-জননী
- Sub Title: তুই যেন রাজরাজেশ্বরী
ও তুই যাসনে রাই-কিশোরী কদম-তলাতে
- Sub Title: সেথা ধরবে বসন-চোরা ভূতে
পুরাতনকে বিদায় দিলে না যে ওগো নবীন রাজা
- Sub Title: শুধু বাঁশি তোমার বাজালে তার পরান-মাঝে ওগো নবীন রাজা
শুদ্ধ প্রেম সাধলো যারা কামরতি রাখলো কোথা
- Sub Title: কামরতি রাখলো কোথা
বাংলা
English 
Comments