আমি দেখন-হাসি
আমায় দেখলে পরে হাসতে হাসতে
পেয়ে যাবে কাশি।।আমি হাসির হাঁসলি ফিরি করি,
এলে আমার হাসির দেশে
বুড়োরা সব ছোঁড়া হয়, হেসে
ছোঁড়ারা যায় টেঁসে!
আমার হাঁস-খালিতে বাড়ি
আমি হাসনুহানার মাসি।।এলে আমার হাসির হেঁসেলে,
তার হাঁসফাঁসানি লেগে
অন্তে শুধু দন্ত থাকে
শরীরটা যায় ভেগে!
আমি পাতিহাঁসির আণ্ডা বেচি,
আর হাসির ময়দা থাঁসি।।সেদিন পথে যাচ্ছিল সব রাজার হাতি উট
আমায় দেখে হাসতে হাসতে চোঁ চাঁ দিলে ছুট্,
হেসে পালায় দড়ি ছিঁড়ে মটরু মিয়াঁর খাসি।।
আমি দেখন-হাসি আমায় দেখলে পরে হাসতে হাসতে
- Sub Title: আমায় দেখলে পরে হাসতে হাসতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 141
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কত যুগ পাই নাই তোমার দেখা
- Sub Title: থাকিতে পারি না আর একা একা॥
নাচে মাড়োবার বালা, নাচে তাকিয়া
- Sub Title: (নাচে) ভোঁদড় হিন্দোলে ঝোপে থাকিয়া
মেঘ মেদুর বয়ষায় কোথা তুমি
- Sub Title: ফুল ছাড়ায়ে কাঁদে বনভূমি॥
তুমি বাদশাহ গানের তখ্ত্ নশীন
- Sub Title: আমার গানের ওস্তাদ
এসো প্রাণে গিরিধারী বন-চারী
- Sub Title: গোপী-জন-মনোহরী
সোনার হিন্দোলে কিশোর-কিশোরী
- Sub Title: দোলে ঝুলনের উৎসব রঙ্গে
মরম-কথা গেল সই মরমে মরে
- Sub Title: শরম বারণ যেন করিল চরণ ধরে
রুম ঝুম রুম ঝুম কে বাজায়
- Sub Title: জল-ঝুমঝুমি
রাখ এ মিনতি ত্রিভুবন-পতি
- Sub Title: তব পদে মতি (রাখ)
নমো হে নমো যন্ত্রপতি নমো নমো অশান্ত
- Sub Title: তন্ত্রে তব ত্রস্ত ধরা সৃষ্টি পথভ্রান্ত
আয় নেচে নেচে আয় রে বুকে দুলালী মোর
- Sub Title: দগ্ধ দিনের বুকে যেমন আসে শীতল আঁধার ছেয়ে
জানি, জানি প্রিয়, এ জীবনে মিটিবে না সাধ
- Sub Title: আমি জলের কুমুদিনী ঝরিব জলে
বাংলা
English