নবীর মাঝে রবির সম
আমার মোহাম্মদ রসুল।
খোদার হবিব দীনের নকিববিশ্বে নাই যার সমতুল॥
পাক আরশের পাশে খোদার
গৌরবময় আসন যাঁহার,
খোশ-নসীব উম্মত আমি তাঁর
পেয়েছি অকূলে কূল॥আনিলেন যিনি খোদার কালাম
তাঁর কদমে হাজার সালাম;
ফকির দরবেশ জপি’ সেই নাম
ঘর ছেড়ে হলো বাউল॥জানি, উম্মত আমি গুনাহগার
হবো তবু পুল্সরাত পার;
আমার নবী হযরত আমার
করো মোনাজাত কবুল॥
নবীর মাঝে রবির সম
- Sub Title: আমার মোহাম্মদ রসুল
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
পরদেশী বঁধু! ঘুম ভাঙায়ো চুমি আঁখি
- Sub Title: যদি গো নিশীথে জেগে ঘুমাইয়া থাকি
সুরের ধারার পাগল-ঝোরা
- Sub Title: নামিল সখি মোর পরানে
জ্বালো দেয়ালি জ্বালো
- Sub Title: অসীম তিমিরে শ্যামা মা যে অযুত কোটি আলো
জানি জানি প্রিয় এ জীবনে মিটিবে না সাধ
- Sub Title: আমি জলের কুমুদিনী ঝরিব জলে
বনে মোর ফুল-ঝরার বেলা
- Sub Title: জাগিল এ কী চঞ্চলতা (অবেলায়)
তুমি সুন্দর কপট হে নাথ
- Sub Title: তোমার ছলনা যে বোঝে না নাথ সেই সে দুঃখী ঘোর
বরষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে
- Sub Title: বাজে গুরু গুরু আনন্দ-ডম্বরু অম্বর মাঝে॥
প্রিয় যাই যাই বোলো না
- Sub Title: না না না
আর লুকাবি কোথায় মা কালী
- Sub Title: আমার বিশ্ব-ভুবন আঁধার করে
বন-ফুলের তুমি মঞ্জরি গো
- Sub Title: তোমার নেশায় পথিক-ভ্রমর
মোর দুখ-নিশি কবে হবে ভোর
- Sub Title: ভুবনে ছাড়ালো প্রভাতের আলো —
নমো নম রাম-খুঁটি
- Sub Title: তুমি গাদিয়া বসেছ আমাদের বুকে সাধ্য নাই যে উঠি
বাংলা
English 
Comments