“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা
হিন্দু-মুসলমান দুটি ভাই ভারতের দুই আঁখি-তারা
  • Sub Title: ভারতের দুই আঁখি-তারা

হিন্দু-মুসলমান দুই ভাই
ভারতের দুই আঁখি-তারা
এক বাগানের দুটি তরু দেবদারু আর কদম-চারা।।

যেন গঙ্গা সিন্ধু নদী
যায় গো বয়ে নিরবধি,
এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা।।

বুল্‌বুল্‌ আর কোকিল পাখি
এক কাননে যায় গো ডাকি,
ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা।।

ঝগড়া করে ভায়ে ভায়ে
এক জননির কোল লয়ে
মধুর যে এ কলহ ভাই পিঠোপিঠি ভায়ের পারা।।

পেটে-ধরা ছেলের চেয়ে চোখে ধরার মায়া বেশি,
অতিথি ছিল অতীতে, আজ সে সখা প্রতিবেশী।
ফুল পাতিয়ে গোলাপ বেলি
একই মায়ের বুকে খেলি,
পাগলা তারা, আল্লা ভগবানে ভাবে ভিন্ন যারা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 যে জন পদ্মহীন সরোবরে যায়
যে জন পদ্মহীন সরোবরে যায়

যে জন পদ্মহীন সরোবরে যায়

  • Sub Title: অটল অমূল্য নিধি সেই অনায়াসে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন