“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজ লাচনের লেগেছে যে গাঁদি গো
আজ লাচনের লেগেছে যে গাঁদি গো
  • Sub Title: আজ লাচনের লেগেছে গাঁদি

আজ লাচনের লেগেছে যে গাঁদি গো
আজ লাচনের লেগেছে গাঁদি।
আমার কোমর কাঁকাল ভেঙে গেছে

লেচে লেচে ও দাদি।
আজ লাচনের লেগেছে গাঁদি।।

মাদলের বোল: হুর্র্ হুর্রে দাদা, দাদারে দাদা!
তিন দাদা পুত্‌ নাতিন্‌ নাচে
দাদারে দাদা!
নাতিন নাচে পুতিন নাচে
সতিন নাচে শ্যাওড়া গাছে দাদারে দাদা!
তিন দাদা পুত নাতিন নাচে।।

বড়কি নাচে ছুটকি নাচে
মুটকি নাচে ধাতিং তিং,
শুঁটকি নাচে থুপি নাচে
নাচে সাথে আহলাদি।
আজ লাচনের লেগেছে গাঁদি।।

মাদলের বোল: ও গিজে, মুড়কি ভিজে!
ও গিজে রেল ঠুকে দে!
শিরীশের বাগান-ধারে
হাত বাড়ালে পয়সা পড়ে!
ওরে আমার ফকির চাঁদ
গাই দুয়োব বাছুর বাঁধ।।

বুড়ি নাচে ভুঁড়ি নাচে নাচে ছোঁড়া ছুঁড়ি গো,
গোদা পায়ে ঘুঙুর বাঁধে নাচিছে খাঁদা-খাঁদি।
আজ লাচনের লেগেছে গাঁদি।।

মাদলের বোল: ও গিজে যাসনে ভিজে,
ও গিজে ঠানদিদি যে!
সাবাস বেটি বকন-ছা
কলামোচায় ফড়িং খা।
ও গিজে তাল ভটাভট!
ও গিজাং ঘিচতা ঘিচাং ঘিচতা ঘিচাং!
ও গিজে যাচ্চলে যা বরিশাল্যা
পাবনা ঢাকা খুলন্যে জেলা!
তেহাই: পিঁয়াজ পিঁয়াজ রসুন খাক
যার পাঁঠা তার বাপের গোয়ালে যাক,
খাক কাঁকুড় খাক
তোর ছেলে তোর দাদার ছেলে!
হুল্লোড় ধ্বনি: দে গোরুর গা ধুইয়ে!

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

নাপাকে পাক হয় কেমনে
নাপাকে পাক হয় কেমনে

নাপাকে পাক হয় কেমনে

  • Sub Title: জন্ম বীজ যার নাপাক কয় মৌলভী গণে
 সামান্যে কি সে প্রেম হবে
সামান্যে কি সে প্রেম হবে

সামান্যে কি সে প্রেম হবে

  • Sub Title: গুরু পরশিলে আপনি প্রেম উদয় হবে
যদি চিনতে বাঞ্ছা হয় তারে
যদি চিনতে বাঞ্ছা হয় তারে

নজর একদিকে দেওরে

  • Sub Title: যদি চিনতে বাঞ্ছা হয় তারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন