“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার মালায় লাগুক তোমার
আমার মালায় লাগুক তোমার
  • Sub Title: মধুর হাতের ছোঁওয়া

আমার মালায় লাগুক তোমার
মধুর হাতের ছোঁওয়া
ঘিরুক তোমায় মোর আরতি

পূজা-ধূপের ধোঁওয়া॥

পূজায় ব’সে দেব-দেউলে
তোমায় দেখি মনের ভুলে
প্রিয় তুমি নিলে আমার পূজা (প্রিয়)
হবে তারই লওয়া
হবে দেবতারই লওয়া॥

তুমি যেদিন প্রসন্ন হও ঠাকুর চাহেন হেসে’
কাঁদলে তুমি, বুকে আমার দেবতা কাদেঁন এসে।

আমি অন্ধকারে ঠাকুর পুজে’
ঘরের মাঝে পেলাম খুজেঁ
সে যে তুমি, আমার চির অবহেলা-সওয়া॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কেন প্রাণ ওঠে কাঁদিয়া
কেন প্রাণ ওঠে কাঁদিয়া

কেন প্রাণ ওঠে কাঁদিয়া

  • Sub Title: কাঁদিয়া কাঁদিয়া কাঁদিয়া গো
ঐ হের রসুলে খোদা এল ঐ
ঐ হের রসুলে খোদা এল ঐ

ঐ হের রসুলে খোদা এল ঐ

  • Sub Title: গেলেন মদিনা যবে হিজরতে হজরত

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন