“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আজ শেফালির গায়ে হলুদ
আজ শেফালির গায়ে হলুদ
  • Sub Title: উলু দেয় পিক পাপিয়া

আজ শেফালির গায়ে হলুদ
উলু দেয় পিক পাপিয়া।
প্রথম প্রণয়-ভীরু বালা

লাজে ওঠে কাঁপিয়া।।

বনভূমি বাসর সাজায়
ফুলে পাতায় লালে নীলে,
ঝরে শিশির আশিস্‌-বারি
গগন-ঝারি ছাপিয়া।।

বৃষ্টি-ধোয়া সবুজ পাতার
শাড়ি করে ঝলমল,
ননদীনী ‘বউ কথা কও’
ডাকে আড়াল থাকিয়া।।

দেখতে এল দিগ্‌বালিকা
সাদা মেঘের রথে ঐ,
শরৎ-শশীর মঙ্গল-দীপ
জ্বলে গগন ব্যাপিয়া।।

অতীত প্রণয়-স্মৃতি স্মরি
কেঁদে যায় আশিন হাওয়া,
উড়ে বেড়ায় বর সে ভ্রমর
কমল-পরাগ মাখিয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

প্রাণে কী আগুন জ্বালালে
প্রাণে কী আগুন জ্বালালে

প্রাণে কী আগুন জ্বালালে

  • Sub Title: চাঁদমুখে মধুর হাসি দেখাইয়া প্রাণ কেড়ে নিলে
পড়গা নামাজ জেনে শুনে
পড়গা নামাজ জেনে শুনে

পড়গা নামাজ জেনে শুনে

  • Sub Title: নিয়্যাত বাঁধগা মানুষ মক্কাপানে
শরত-আলোর কমলবনে
শরত-আলোর কমলবনে

শরত-আলোর কমলবনে

  • Sub Title: বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে
 সে ভাব সবাই কি জানে
সে ভাব সবাই কি জানে

সে ভাব সবাই কি জানে

  • Sub Title: যে ভাবে শ্যাম আছে বাধা গোপীর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন