“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এলো শ্যামল কিশোর তমাল-ডালে
এলো শ্যামল কিশোর তমাল-ডালে
  • Sub Title: তমাল-ডালে বাঁধে ঝুলনা

এলো শ্যামল কিশোর,
তমাল-ডালে বাঁধে ঝুলনা।
সুনীল শাড়ি পরো ব্রজ-নারী

পরো নব নীপ-মালা অতুলনা॥

ডাগর চোখে কাজল দিও
আকাশী-রঙ প’রো উত্তরীয়,
নব-ঘন-শ্যামের বসিয়া বামে—
দুলে দুলে ব’রলা, ‘বঁধু, ভুলো না’॥

নৃত্য-মুখর আজি মেঘলা দুপুর,
বৃষ্ট্রির নূপুর বাজে টুপুর টুপুর।

বাদল-মেঘের তালে বাজিছে বেণু,
পান্ডুর হ’ল শ্যাম মাখি’ কেয়া-রেণু,
বাহুতে দোলনায় বাঁধিবে শ্যামরায়—
ব’লো, ‘হে শ্যাম, এ বাঁধন খুলো না’॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এলো ফুলের মরশুম
এলো ফুলের মরশুম

এলো ফুলের মরশুম

  • Sub Title: বকুল শাখে কোকিল ওঠে ডাকি’॥
খেলত বায়ু ফুলবন মে, আও প্রাণ-পিয়া
খেলত বায়ু ফুলবন মে, আও প্রাণ-পিয়া

খেলত বায়ু ফুলবন মে, আও প্রাণ-পিয়া

  • Sub Title: আও মন-মে প্রেম-সাথি আজ রজনী গাও প্রেম-পিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন