বাউল সঙ্গীত
বাউল সঙ্গীত বাংলার লোকসংগীতের এক অমূল্য ধারা, যেখানে সুরের মাধ্যমে আত্মার মুক্তি, প্রেম, মানবতা এবং জীবন দর্শনের গভীর বার্তা তুলে ধরা হয়। এই সঙ্গীত ধারায় বাউলরা তাদের আধ্যাত্মিক সাধনা, সমাজবিচ্ছিন্নতা এবং মানবতার প্রতি গভীর ভালোবাসাকে গানের মাধ্যমে প্রকাশ করেন। বাউল সঙ্গীতের প্রতিটি সুর শ্রোতাদের মনের গভীরে প্রবেশ করে, মনকে প্রশান্তি দেয় এবং জীবনের নানা প্রশ্নের দিকে চিন্তাভাবনার পথ দেখায়। এই ক্যাটাগরিতে বাউল সঙ্গীতের বিশাল সংগ্রহ, জনপ্রিয় গান ও বিখ্যাত শিল্পীদের কীর্তি তুলে ধরা হয়েছে, যা বাংলার ঐতিহ্যবাহী সংগীতের এক অনন্য অধ্যায়।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি তোমারে
ক্ষমা করো তুমি আমারে।
ভুল করেছি পদে পদে দরবারে
ক্ষমা করো তুমি আমারে।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
আল্লাহর নাম নবির নাম লইয়া রে
নাও বাইয়া যাও রে।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
আল্লায় যেন কর্জের লাগি কেউর বাড়িত নেয় না
মজুরি করিয়া খাইমু ভাত যদি খাইতে পাই না।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
আমার নাম কে তোরে শিখাইল রে ওরে বাঁশি
ডাকো নিজনাম ধরিয়া মন করলে উদাসী রে।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
আমি বাংলা মায়ের ছেলে
জীবন আমার ধন্য যে হায়
জন্ম বাংলা মায়ের কোলে।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
আমি কী করিব রে
প্রাণনাথ তুমি বিনে
সোনার অঙ্গ পুড়ে আঙ্গার
হলো দিনে-দিনে রে
প্রাণনাথ তুমি বিনে।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 12
আমি ঠেকলাম ভরের বুঝা লইয়া
দিবানিশি অবসর নাই জীবন ভরিয়া।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার
তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পড়ে আমার।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
এমন এক রঙের দেশ আছে
পাগল বিনা ভালো লোক নাই
সেই দেশে যাইতে পারি না
ভববাজারে ঘুরে বেড়াই।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
আমরা ধন্য গাইয়া যাই
পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 9
আমরা দুইজন সুখী মোদের
এক ছেলে এক মাইয়া
মাবুদ আল্লার দয়ার বলে
আছি জান বাঁচাইয়া।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
আমরা স্বাধীন দেশে থাকি
খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন।
সাহিত্য সম্মেলন করার উদ্যোগ নিলেন।।
গণ্যমান্য সবাই এতে মিশে পড়লেন।
হাসন স্মৃতি নামে এই আয়োজন করলেন।।
হাসন স্মৃতি সম্মেলন হইল যখন।
আনন্দ পাইলেন এলাকার জনগণ।।
সিলেটে বাউল শিল্পী যারা ছিলেন।
মনের আনন্দে সবাই অংশ নিলেন।।
আধুনিক যারা গায় তারাও যোগ দিল।
রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতির শিল্পী সবাই ছিল।।
শিল্পীগণ মন আনন্দে গান তখন গেয়েছে।
উপযুক্ত সম্মান সবাই পেয়েছে।।
ঢাকা বেতারের লোক এসে হাজির হলো।
তারা বললেন, হাসন রাজার রচিত গান বলো।।
উজির মিয়া হাসন রাজার গান গেয়েছিল।
বেতারের লোক তাহা রেকর্ড করে নিল।।
গ্রামগঞ্জের লোক সবাই গান শুনতে পান।
বিশেষ আকর্ষণ ছিল মালজোড়া গান।।
প্রতিদ্বন্দ্বিতা করে গান তখন গেয়েছি।
প্রতিদ্বন্দ্বিতায় প্রথম উপহার পেয়েছি।।
জনগণের মনে বড় উৎসাহ ছিল।
সম্মেলন সবার মনে আনন্দ দিল।।
সাধারণ মানুষের মঙ্গল যারা চায়।।
লোকসঙ্গীত গণসঙ্গীত তারা ভালো পায়।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 11
আর ঘুমে থেকো না চাষি ভাই
কর্তব্য কাজ সাধন কর আমরার আর দরদি নাই।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 14
আর কি আশা পুরিবে আমার
দারুণ বিধি হইল বাদি
জানিয়াছি সারাসার।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 12
আরে ও কৃষক মজুর ভাই
একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই
রে কৃষক মজুর ভাই।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 13
আরে ও সর্বহারার দল
ভয় কিরে আর বন্দুক কামান
একযোগে সব চল রে
সর্বহারার দল।।
বাংলা
English