আরে ও সর্বহারার দল
ভয় কিরে আর বন্দুক কামান
একযোগে সব চল রে
সর্বহারার দল।।ভাই রে ভাই
অর্ধহারে অনাহারে হয়েছি দুর্বল
দিনে দিনে ধনেমানে
হইলাম রসাতল রে।।ভাই রে ভাই
যদি থাকি উপবাসী তবু বাই লাঙ্গল
দুঃখের উপরে দুঃখ
বন্যায় নেয় ফসল রে।।ভাই রে ভাই
স্বার্থভোগী শোষকদলে করেছে কৌশল
আমাদের প্রাণে মেরে
তাদের চায় মঙ্গল রে।।ভাই রে ভাই
ধর্মের ভাওতা দিয়া কত মাথায় ঢালে জল
শিকড় কাটা গাছে কি আর
ধরে কখন ফল রে।।ভাই রে ভাই
ধনে হীন মানে হীন শক্তিতে দুর্বল
একতা বিনে আমদের
কী আছে সম্বল রে।।ভাই রে ভাই
ভাঙো জালিমের শাসনশোষণ ভাঙো জালিমের বল
করিম বলে প্রতিজ্ঞা করো
দেশের হউক মঙ্গল রে।।অগ্রন্থিত গান-১৪
আরে ও সর্বহারার দল
- Sub Title: ভয় কিরে আর বন্দুক কামান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 10
বাউল গান এর নতুন প্রবন্ধ
এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী
- Sub Title: তীরে ব’সে যায় যে বেলা মরি গো মরি
কালরূপে হেরিলাম গো সই কদম্বমূলে
- Sub Title: ঐ রূপ জলেরই ছিলে ঐ রূপ বিজলী খেলে
বাজিয়ে বাঁশি মনের বনে
- Sub Title: এসো কিশোর বংশীধারী
আমার হারিয়ে যাওয়া দিন
- Sub Title: আর কি খুঁজে পাব তারে
আমরা ধন্য গাইয়া যাই
- Sub Title: পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই
কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
- Sub Title: আমার হৃদয়-গগনে
দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার
- Sub Title: লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার
ভবে এসে ভাবছি বসে
- Sub Title: হারা হলাম বুদ্ধিবল
হাবিব উল্লা যাহার নামটি
- Sub Title: কোরানে প্রচার
গুরু বিনে কি ধন আছে
- Sub Title: কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে
সাধন করো রে অভ্যাসে
- Sub Title: সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে
গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে
- Sub Title: বিবাহের বাজল বাঁশি আজি বিদায়ের লগনে
বাংলা
English 
Comments