“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
  • Sub Title: কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া।।

না আসিলে কাল ভ্রমর কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শূন্য বাসর আমি জিয়ন্তে মরা।।

কুলমানের আশা ছেড়ে মনপ্রাণ দিয়েছি তারে
এখন যে কাঁদায় আমারে এই কী তার প্রেমধারা।।

শুইলে স্বপনে দেখি ঘুম ভাঙিলে সবই ফাঁকি
কত ভাবে তারে ডাকি তবু সে দেয় না সাড়া।।

আশা পথে চেয়ে থাকি তারে পাইলে হবো সুখী
এ করিমের মরণ বাকি, রইল সে যে অধরা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যে আমায় করিল সারা
যে আমায় করিল সারা

যে আমায় করিল সারা

  • Sub Title: দিয়া মুখের হাসি করিয়া উদাসী
হরিনাম কৈরছি সার
হরিনাম কৈরছি সার

হরিনাম কৈরছি সার

  • Sub Title: হরি নামের মালা গাইথে পর গলে রত্নহার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন