“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমরা স্বাধীন দেশে থাকি
আমরা স্বাধীন দেশে থাকি
  • Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী

আমরা স্বাধীন দেশে থাকি
খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী।।

না জানি কোন কর্মফলে হইলাম দরিদ্রের ছেলে
পেটের ক্ষুধায় অঙ্গ জ্বলে আল্লা বলে ডাকি
ভাঙা ঘর, চালে ছানি নাই কাঁদে প্রাণপাখি
আকাশের তারা দেখা যায় শুয়ে শুয়ে দেখি।।

শান্তি পাব আশা মনে বাড়ে দুঃখ দিনে দিনে
কৃষক মরে খোরাক বিনে মজুরের উপায় কী?
সাহায্য পাবার আশে যদি রাজ দরবারে লিখি
ধনী-মানীর বুঁচকি ভরে আমরারে দেয় ফাঁকি।।

বাউল আবদুল করিম বলে কইতে দুঃখ অঙ্গ জ্বলে
বসিয়া সদায় নিরলে ঝরে দুটি আঁখি
দেশের যত রাড়ি বুড়ি তারা সার করেছে ঢেঁকি
গ্রামে গ্রামে চাউলের মিশিন, রাড়ি-বুড়ির উপায় বা কী।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুঃখ বুকে, কই না মুখে
দুঃখ বুকে, কই না মুখে

দুঃখ বুকে, কই না মুখে

  • Sub Title: করিয়া প্রচার প্রাণসখি গো
নাইয়া কর পার
নাইয়া কর পার

নাইয়া কর পার

  • Sub Title: কূল নাহি নদী-জল সাঁতার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন