“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আল্লাহর নাম নবির নাম লইয়া রে
আল্লাহর নাম নবির নাম লইয়া রে
  • Sub Title: নাও বাইয়া যাও রে

আল্লাহর নাম নবির নাম লইয়া রে
নাও বাইয়া যাও রে।।

মনপবন সোয়ারি নাও নাম সম্বলে বাইয়া যাও
হাইল ধরেছে মনুয়া বেপারী রে, নাও বাইয়া যাও রে।।

অকূল সাগরের পাড়ি বেলা আছে দণ্ড চারি
ডুবলে রবি পড়বে অন্ধকারে রে, নাও বাইয়া যাও রে।।

মনুয়া হেলিলে পরে ঠেকবে নৌকা বালুচরে
মাঝি-মাল্লা সব যাইবে ছাড়ি রে, নাও বাইয়া যাও রে।।

আসিয়াছি অনেক দূরে যাইতে হবে নিজ ঘরে
বাও নৌকা না করিয়া দেরি রে, নাও বাইয়া যাও রে।।

দিনমণি ডুবিতেছে কালো মেঘে সাঁঝ করেছে
ভাবছে করিম এখন কিবা করি রে, নাও বাইয়া যাও রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি
বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি

বাঁশি রে নিরলে কুটিরে বৈসে মন পাখি

  • Sub Title: বাঁশির মরম কেইবরে শ্যামের বাঁশি যে দুঃখ আমার অন্তরে
ও ভাই রাখোনি খবর
ও ভাই রাখোনি খবর

ও ভাই রাখোনি খবর

  • Sub Title: কুনো ব্যাঙের পেটের ভিতর
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো

শ্যামরূপে নিয়ন হইরে নিল গো

  • Sub Title: ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো
তোমার মনে কী বাসনা
তোমার মনে কী বাসনা

তোমার মনে কী বাসনা

  • Sub Title: তোমার প্রেমের বাণে আমার অঙ্গ যায় জ্বলিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন