“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমরা দুইজন সুখী মোদের
আমরা দুইজন সুখী মোদের
  • Sub Title: এক ছেলে এক মাইয়া

আমরা দুইজন সুখী মোদের
এক ছেলে এক মাইয়া
মাবুদ আল্লার দয়ার বলে
আছি জান বাঁচাইয়া।।

করলেন যারা বিয়ে শাদি
সুখের সংসার খোঁজো যদি
বুঝে নেও ভেদবিধি
জ্ঞানীর আশ্রয় নিয়া।।

অধিক সন্তান জন্ম দিলে
পড়িয়া ভবের ভেজালে
দিন যাইত বিষম গোলমালে
দেখি যে ভাবিয়া।।

বেদাই ভাই নয়জনের বাপ
এখন গায় পাগলের প্রলাপ
আমরা করি রস-আলাপ
দুই জনে বসিয়া।।

আবদুল করিম বলে আমার
আসলে ছোট পরিবার
তবু চলে না সংসার
দুই বেলা ভাত খাইয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সবারে করি আহ্বান
সবারে করি আহ্বান

সবারে করি আহ্বান

  • Sub Title: এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন