“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আর কি আশা পুরিবে আমার
আর কি আশা পুরিবে আমার
  • Sub Title: দারুণ বিধি হইল বাদি

আর কি আশা পুরিবে আমার
দারুণ বিধি হইল বাদি
জানিয়াছি সারাসার।।

আশা দিয়া প্রেম বাড়াইল
কী দোষে নিরাশ করিল গো
নয়নজলে বুক ভাসাইল
এই ছিল বাসনা তার।।

সখি আমার উপায় বলো
প্রাণবন্ধুর তালাশে চলো গো
কী আগুন জ্বালাইয়া গেল
কলিজা হইল আঙ্গার।।

আমি কুলের কলঙ্কিনী
শান্তি নাই দিন রজনী গো
বাকি আছে নিতে প্রাণী
আবদুল করিম পাগেলার।।

অগ্রন্থিত গান-৮

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

খুলি নেও গলার হার গো ললিতে
খুলি নেও গলার হার গো ললিতে

খুলি নেও গলার হার গো ললিতে

  • Sub Title: ললিতায় নেও গলার মালা বিশাখায় নেও হাতের বালা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন