“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: সে চরণ সেবি পায়ে প্রভু দরশন

সেব মাওলানার চরণ, সেব মাওলানার চরণ।
সে চরণ সেবি পায়ে প্রভু দরশন।।

ত্রিজগৎ যেন তন, সেই মাত্র প্রাণধন।
তাঁন রূপারুণ জ্যোতে ভুবন রোশন।।

তিনি জগতের সারা, ত্রিভুবন নেত্র তারা।
ব্যক্তে আঁকার তাঁন, প্রভুর দর্পণ।।

আস্তানা শরীফ তাঁন, নিরাঞ্জন কাবা হেন।
ভবে তাঁহান আসন আর্শর তুলন।।

তাঁন আস্তানার ধূল, ভবে নাই যার মূল্য।
হৃদ অন্ধজন লাগি নয়নেরাঞ্জন।।

রসিকে রসিক চিনে, কে চিনিতে পারে তাঁনে।
কেহ না চিনয়ে তাঁনে চিনে দু’নয়ন।।

তিনি কি রসিক জন, কি করিব সে বর্ণন।
নিরাঞ্জন মর্ম তিনি জানে নিরাঞ্জন।।

ভবোদ্যানে সেই ধন, সুসৌরভে পুস্প হেন।
সে পুস্পে মকবুল যেন ভ্রমর ভ্রমণ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

আমার এই নিবেদন দয়াল

  • Sub Title: রবি বসিল পাটে, ধেয়ে এলেম ভবের ঘাটে
মাইজভাণ্ডারী গান

আজব্ নামে খোদা নক্সে নবী

  • Sub Title: কে উছকে নামছে জাহের্ হোঁ দিলমে নক্সে ইল্লাল্লা
রাধারমণ দত্ত

দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত

  • Sub Title: যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
খুলনা আমার শ্বশুর বাড়ি বলতে লজ্জা নাই

খুলনা আমার শ্বশুর বাড়ি বলতে লজ্জা নাই

  • Sub Title: তোমরা আমার শালা-শালী আমি দুলাভাই
জীবনের ছককাটা চত্বর

জীবনের ছককাটা চত্বর

  • Sub Title: কাঠ ফাটা রোদ্দুরে পুড়ছে
দুর্বিন শাহ

আমি নারী কপালপোড়া

  • Sub Title: ভাঙা কপাল লয় না জোড়া
হাসন রাজা

সোনাদিদি, ঠাকুরদিদি গো, বন্ধের লাগিয়া কী মোর করে

  • Sub Title: বাবরি ছাটা চুল দেখিয়া মন তো জাতিয়া ধরে
রাধারমণ দত্ত

ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন

  • Sub Title: কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুর্দোলে
রাধারমণ দত্ত

প্ৰেম সরোবরে সইগো প্ৰেম সরোবরে

  • Sub Title: প্ৰেম সরোবরে নামিলে ধরব বুকে নিদয়া কুম্ভীরে ধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন