“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: আমি যে কাঙাল

সর্বধনে ধনী তুমি
আমি যে কাঙাল
আউলিয়া শাহজালাল।।

পাক নুরেতে নুরনবি
সেই নুরে তোমার ছবি
প্রশংসা কী বলবে কবি
ভাবিয়া বেহাল-
আউলিয়া শাহজালাল।।

ছিলা তুমি ইয়ামনি
অমূল্য পরশমণি
তুমি যে রহমতের খনি
কুদরত কামাল-
আউলিয়া শাহজালাল।।

এ দেশবাসীর ভাগ্য ভালো
আঁধারে পাইল আলো
ভক্তগণে লুটে নিল
প্রেম ভাণ্ডারের মাল-
আউলিয়া শাহজালাল।।

পাগল আবদুল করিম বলে
আশায় জীবন গেল চলে
দয়ালের দয়া হলে
ভয় কী একাল-সেকাল-
আউলিয়া শাহজালাল।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

ব্রহ্মাণ্ড জুড়িয়া তুমি

  • Sub Title: তুমি বিনে ত্রিভুবনে দেখিনা আর অন্যজন
মাইজভাণ্ডারী গান

প্রেম যে অমূল্য ধন

  • Sub Title: সহজে কি চিনে তারে ওরে অবোধ মন
দুর্বিন শাহ

হায় দুঃখ উঠে জ্বলিয়া

  • Sub Title: মুসলিমের পুত্রধন
মাইজভাণ্ডারী গান

পহলে তো খানায়ে কাবা

  • Sub Title: দরে মোর্শেদ কো ফের আব্ কাবায়ে কাবা ছমঝা
মাইজভাণ্ডারী গান

প্রেম নূরে নূরানী বাবা

  • Sub Title: আবদুল মজিদ শাহা আজিম নগরী ধন
আর তো দেরী নাই গো সখী
আর তো দেরী নাই গো সখী

আর তো দেরী নাই গো সখী

  • Sub Title: বিদায় দাও গো প্ৰাণবন্ধুয়া রাই
রাধারমণ দত্ত

কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

  • Sub Title: তোমারই কারণে গোষ্টি গোচারণে গহন কাননে যাই
দুর্বিন শাহ

মনের মতো প্রেমিক যদি পাই

  • Sub Title: প্রেমের ব্যথা বলি তারে
রাধারমণ দত্ত

সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল

  • Sub Title: পার কইরো দয়াল গুরু তাতে যেন না হয় ভুল ধু
হাসন রাজা

ওবা, মুসলমান মিঞা, বল দেখি চাই

  • Sub Title: নমাজ পড়মু কেমনে দিয়া

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন