পরাণ কাঁদে তোমারি লাগিয়ারে বন্ধু
(বন্ধুরে) নিজের জ্বালায় নিজে মরি,(বন্ধুরে) নিজের জ্বালায় নিজে মরি,
কার কিবা অনিষ্ট করি,
পাড়া বৈরি হল কি লাগিয়া ।মন্দ বলে জ্ঞাতিগণে
সেই কথা কার কানে শুনে,
প্রিয়া বিনে ফাটে মম হিয়া ।(বন্ধুরে) বুক ভেসে যায় নয়ন জলে,
দুরন্ত নিন্দুকের দলে
মন্দ বলে আমারে দেখিয়া ।কারো পাকা ধানে দিই নাই মই,
তবু আমার কথা লই,
মুখ পোড়ারা মরে কি লাগিয়া ।।(বন্ধুরে) তোমার অদর্শনে
প্রাণে ধৈরজ নাহিক মানে
নিশি কাটাই কাঁদিয়া কাঁদিয়া।।পাগল করিয়া মোরে,
আছ তুমি পর্দার আড়ে,
পাষাণে বেঁধেছ নাকি হিয়া।।(বন্ধুরে) ১৩৪৩ বাংলা,
শে চৈত্র ভোরের বেলা,
ফাঁকি দিলা নিদয় হইয়া।।রমেশ কয় মনে ভাবি,
তোমার মোহন ছবি,
হৃদি পটে রেখেছি আঁকিয়া
পরাণ কাঁদে তোমারি লাগিয়া
- Sub Title: (বন্ধুরে) নিজের জ্বালায় নিজে মরি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 100
বাউল গান এর নতুন প্রবন্ধ
কৈ রৈল কৈ রৈল আমার শ্যামচান্দ শুকপাখি
- Sub Title: আঙ্খির মাঝে পঙ্খীর বাসা তিলে পলে দেখি
তোর প্রেমেতে মগ্ন হইয়ে
- Sub Title: মজনু যেমন লায়লী বিনে, ভ্রমেছিল বন কানন
আমার সুনা বন্ধের লাগিয়া মনের আগুন
- Sub Title: আমায় থইয়া সুনা বন্ধু তুমি কোথায় রইলায় ভুলিয়া চি
আশা গরি আছি বই
- Sub Title: মরিত পাইরগ্যমনি আল্লা মাইজভাণ্ডারী হই
আগুন লাগাইয়া দিল কোণে, হাসন রাজার মনে
- Sub Title: নিবে না দারুণ আগুন জ্বলে দিল জানে
বন্ধু মুঝে প্রেমে আপ্ত হারিন
- Sub Title: প্রেম মন্ত্র ফুঁকিয়ে পাগলিন্ বানায়া
ভাব কিসে মন আমার
- Sub Title: ভাবিয়ে কি অন্ত পায়ে প্রেমেরি কথন
আমি উদাসিনী তোমার নাম নিয়ারে
- Sub Title: (বন্ধুয়ারে) তোমার নাম সুখে দুঃখে, যখন আসে আমার মুখে
রঙিন টাকা, ও রঙিলা টাকা রে
- Sub Title: তুমি রঙে রঙে খেল
বন্ধু তব মুখের জ্যোতি
- Sub Title: প্রাণ মজ্জা চিকুর সুগন্ধে সুগন্ধিত হয়
ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে
- Sub Title: আমার মরণ কথা জানাইও বন্ধুরে
মাইয়া তো নয় সামান্য লোক যার প্রেমে আপনি কৃষ্ণ
- Sub Title: দিয়াছেন প্রেমের তমসুক ধু
বাংলা
English