“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: তোমার রহমতের ভাণ্ডার হতে আমায় কর দান

ভাণ্ডারের ভাণ্ডারী বাবা গোলামুর রহমান
তোমার রহমতের ভাণ্ডার হতে আমায় কর দান

দরবারে পড়িয়া কান্দি মিনতি করিয়া,
দোহাই লাগে আজ আমারে দিওনা ফিরাইয়া,
থাকবো তোমার গোলাম হইয়া চাইনা প্রতিদান ।।

আমি তোমার পোষা পাখি তোমার আশায় থাকি,
নিদানে পড়িয়া তোমার নাম ধরিয়া ডাকি,
আমারে দিওনা ফাঁকি দুই কুলের সুলতান ।।

চাইতে জানলে রয় না কাঙ্গাল এই ভব সংসারে,
আমার কি গো হয় না চাওয়া তোমারি দরবারে,
বিনয় করি নতশিরে হইও না পাষাণ ।।

পাপে ভরা দেহ আমার মন পুড়িয়া ছাই,
তুমি বিনে এই হালিমের আর ভরসা নাই,
মনের ব্যাথা তোমায় জানাই পাইতে অবসান ।।

লেখকঃ আবদুল গফুর হালী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

রাখে গো তোর প্ৰেমঋণে

  • Sub Title: তোমার সুদ সহিতে শুধু করিব যদি প্ৰাণে বাঁচি
রাধারমণ দত্ত

এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে

  • Sub Title: গউর নিতাই এসে প্রেম বরিষে নদীয়ায় ধু
দুর্বিন শাহ

ও নিদয়া হইয়াছ রে বন্ধু

  • Sub Title: দয়া নাই তোর মনে
রাধারমণ দত্ত

কী দিয়া শোধিতাম প্ৰেমঋণ গো

  • Sub Title: রাই আমার সেধন নাই
রাধারমণ দত্ত

আসরে আইসহে গউর হরি

  • Sub Title: তুমি তন্ত্র তুমি মন্ত্ৰ তুমি হৃদয় বিদারী
হাসন রাজা

আল্লা ভব সমুদ্রে ভব সমুদ্রে তরাইয়া লও মোরে

  • Sub Title: তরান বরান চাই না আমি কেবল চাই তোরে
রাধারমণ দত্ত

গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি

  • Sub Title: না জানিছি কুলের মর্ম লোকের কাছে সাধু হইয়াছি ধু
দুর্বিন শাহ

কামিনী সাপিনী জাতি

  • Sub Title: জাইনে তার রীতিনীতি
কবিয়াল রমেশ শীল

দেখা দিও প্রাণ বন্ধু আজ নিশিতে

  • Sub Title: উদাসীনি হলেম তোমার সোনা মুখের মধু হাসিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন