শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা?
এই দুনিয়া মায়াজালে বান্ধা।।কতজন পাগল হইয়া মায়াতে মন মজাইয়া
আপনার ধন পরকে দিয়া সার হইয়াছে কান্দা
বহুরূপী রঙবাজারে মন থাকে না মনের ঘরে
রঙ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্ধা।।ছেড়ে দিয়া মায়াপুরী দিতে হবে ভবপাড়ি
চেয়ে দেখ মনবেপারী দিন গেলে হয় সন্ধ্যা
আপন যদি ভালো বোঝো সুসময়ে মুর্শিদ ভজ
জ্ঞান থাকিতে পাগল সাজ চোখ থাকতে হও আন্ধা।।সময়ে কাজ সাধন করো নবির মতে মনকে গড়
আপন কর্ম আপনি সারো করুক লোকে নিন্দা
কাটিয়া মায়ার বাঁধন যে হয়েছে মানুষ রতন
করিম কয় নাই তার মরণ সব সময় সে জিন্দা।।
শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা
- Sub Title: এই দুনিয়া মায়াজালে বান্ধা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 134
বাউল গান এর নতুন প্রবন্ধ
মম দুঃখ বুঝিবারে জর্জরিত
- Sub Title: কোথা আছে এ হেন দুঃখিত
প্রেম নদী ঘাটে দেখি যু
- Sub Title: মুরত্ উচকি হ্যায়, খোদা কা কুদরত
আমার জীবনের সাধ নাই গো সখী
- Sub Title: দেহের মাঝে যে যন্ত্রণা কারে বা দেখাই
নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য মাধুরী
- Sub Title: নামেতে বিরাম দিও না মন বেপারী (চি)
পহিলহি রাগ নয়নের কোণে
- Sub Title: কালা সে নয়ান তারা
সেব মাওলানার চরণ
- Sub Title: সে চরণ সেবি পায়ে প্রভু দরশন
প্রাণবন্ধু কালিয়ার সোনা
- Sub Title: আর আমায় ভুলে যাইও না
কেনে ভাবে আইলাম রে
- Sub Title: রঙ্গে আইলাম রঙ্গে গেলাম রঙ্গে ভুইলা রইলাম
মনের দুঃখে পরান যায় ফাটিয়া
- Sub Title: প্ৰাণবন্ধু আইল না গো কী দোষ পাইয়া
নিশি কেহ এসে আমা কৈল্য
- Sub Title: জ্বালায় রূপ সামায়ে কৈল্য পরওয়ানা
মন বিদেশী পাখি চল
- Sub Title: শূন্য মাঠে ভুলে রৈলা পেঁচক প্রায় কিসে
বাংলা
English