“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: তুমি বিনে ত্রিভুবনে দেখিনা আর অন্যজন

ব্রহ্মাণ্ড জুড়িয়া তুমি, তুমি পূর্ণ সনাতন।
তুমি বিনে ত্রিভুবনে দেখিনা আর অন্যজন।

তুমি কর্তা, তুমি কর্ম, তুমি ব্রহ্ম, তুমি সার।
তুমি নর, তুমি নারী, তুমি আলো, তুমি অন্ধকার।।

বারি তুমি, বায়ু তুমি, তেজ তুমি, ভূমি তুমি।
রাজ্য তুমি, রাজা তুমি, তুমি জীবেরি জীবন।।

বৃক্ষ তুমি, লতা তুমি, তুমি বট কালাকাল।
তুমি স্বর্গ তুমি মর্ত্ত, তুমি সে বট পাতাল।।

তুমি বৃদ্ধ, তুমি যুবা, তুমি রাত্র, তুমি দিবা।
তুমি দেবী, তুমি দেবা, তুমি চেতন, তুমি অচেতন।।

তুমি সাধন, তুমি ভজন, তুমি পাপ, তুমি পুণ্য।
নিন্দা তুমি, স্তুতি তুমি, তুমি ধন, তুমি দৈন্য।।

তুমি তন্ত্র, তুমি মন্ত্র, তুমি যন্ত্রী, তুমি যন্ত্র।
তুমি উগ্র, তুমি শান্ত, তুমিময় নিখিল ভুবন।।

তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি শক্তি, তুমি প্রাণ।
মেধা তুমি, স্মৃতি তুমি, তুমি বুদ্ধি, তুমি জ্ঞান।।

দশ ইন্দ্রিয় বট তুমি, বিবেক বৈরাগ্য তুমি।
আমি তুমি, তুমি তুমি, রমেশ বলে একবচন।।

Add comment
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

আমার মন হইয়াছে লাচাড়ি

  • Sub Title: আর একা একা বনেতে বেড়াই কত সিংহ-ব্যাঘ্ৰ দেখিয়া গৌর মনেতে ডরাই
মাইজভাণ্ডারী গান

তুমি তো রসিক নাগরী

  • Sub Title: হৃদাসনে বস তব পায়েতে ধরি
রাধারমণ দত্ত

শুনগো সখী রাধার মন্দিরে বাজে বেণু

  • Sub Title: আইজ বুঝি শ্ৰীরাধিকায় পাইয়াছে কানু ধু
মাইজভাণ্ডারী গান

চার মকামে চারটি পরাণ

  • Sub Title: নাচে গায় কথা কয়, কেমন জিনিস দিই
মাইজভাণ্ডারী গান

আপনা প্রেমে আপে মজি আপে

  • Sub Title: আপনা বিরহে আপে হারি, আপে ঘুইরাছি
কালো মেঘ জমেছে আকাশে

কালো মেঘ জমেছে আকাশে

  • Sub Title: এখনই অঝরে বৃষ্টি ঝরবে
রাধারমণ দত্ত

হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার

  • Sub Title: ঐ নাম না লইলে জীবন অসার
রাধারমণ দত্ত

নয়ন ঠারে হেরো গো

  • Sub Title: সখী আখি ঠারে হের
হাসন রাজা

কেন যে আসিলায় ভবে, মানুষ যদি হইলায় না

  • Sub Title: মানুষ যদি হইলায় নারে পরের কার্য করলায় নারে
হাসন রাজা

ছাড়িলাম হাসনের নাও রে

  • Sub Title: হাসন রাজার নাও রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন