সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল
পার কইরো দয়াল গুরু তাতে যেন না হয় ভুল।। ধু।।
ভাও জানে না মন বেধুয়া কেমনে দিতাম ভবে পাড়িপাইনা কূল দিশামূল৷
মায়ারূপী তিরিপুত্ৰ সামনে সাক্ষাৎ কাল
ছয়জনায় যুক্তি করি ডুবাইতে চায় লাভ মূল
ভাসিছি অকূল সায়রে উদ্ধার কর মোরে
অধম কাঙ্গাল জানি এতে যেনো না হয় ভুল৷
শুদ্ধ আমার কিছুই নয় কর্ম চিন্তা সবই ভুল৷
দয়া বিনে আশা নাই পাইবো যে চরণ ধূল৷
তুমি না ওরাইলে মোরে ক্ষমা করি সর্ব ভুল
গাঙ্গের ঘাটে পড়ি মরমু পারে হবে গণ্ডগোল৷
পুণ্য ছাড়া পাপের ভরা তল্লাসীতে পড়বে ধরা
মিলবে অনেক মাল বিঝাড়া লাগবে তখন হুলুস্থূল৷
তুমি হর্তা তুমি কর্তা শেষ তুমি আদিমূল৷
তুমি না তরাইলে মোরে কেও দিবে না চরণ ধূল
ভাবিয়া রাধারমণ বলে মন কেনে করিলাম ভুল
পাপ থইয়া পুণ্য করলে হইত নি কোনো গন্ডগোল৷
সন্ধ্যাকালে ডাকি বসি খেওয়া ঘাটে গাঙ্গের কূল
- Sub Title: পার কইরো দয়াল গুরু তাতে যেন না হয় ভুল ধু
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 175
বাউল গান এর নতুন প্রবন্ধ
হরি হরি বলে ডাকরে মন রসনা
- Sub Title: হরি নাম বিনা তোমার উপায় গতি দেখি না ধু-
বিয়া করলাম ক্যান রে দাদা বিয়া করলাম ক্যান
- Sub Title: হলাম আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়া চেয়ারম্যান
কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে
- Sub Title: চিত্রপটে রহিল আখি মরি মন দুঃখে চি
পিরিতির এত জ্বালাতন
- Sub Title: কাঁদতে কাঁদতে জনম গেল জিয়ন্তে মরণ
সখী বল কি উপায় প্ৰাণ প্রিয়ে বিনে হিয়া
- Sub Title: কামশেল হানিয়া বুকে লুকি দিয়া যায়
কোন ভাবে আইলামরে নিতাই
- Sub Title: চৈতন্যের হাটে মাইরা খাইলাম রে
কত দুঃখ সহিব তোর পিরিতে
- Sub Title: আরও কি রহিল বাকি আমারে কাঁদাইতে
আয় না নাগর রসিক বাঁকা
- Sub Title: বিচ্ছেদে আকুল চিত্ত প্রাণটি রাখ দিয়ে দেখা
আমার প্রাণ নিলগো মুরলী বাজাইয়া
- Sub Title: শ্যামের বাঁশি ডাকে জয়রাধা বলিয়া ধু
মুর্শিদ সুরতে খোদা বর্তমান
- Sub Title: খোদে খোদা আদম জাদা
মাহবুবে ছোবহানি, আবদুল কাদের জিলানি
- Sub Title: আশিকে সুলতান বাবা কুতুবে রব্বানি
শরিয়ত আর মারফতে দ্বন্দ্ব কয়
- Sub Title: বুঝতে নারে পাড়ার লোকে দ্বন্দ্বমূলে কি বিষয়
বাংলা
English