শোনেন বন্ধুগণ
করা ভালো জন্মনিয়ন্ত্রণ
ভবিষ্যৎ উজ্জ্বল হইবে
করিলে নিয়ম পালন
করা ভালো জন্মনিয়ন্ত্রণ।।জনসংখ্যা বাড়িতেছে
জমি কিন্তু বাড়ে না
ভবিষ্যতে কী হইবে
কর না বিবেচনা
ভালো-মন্দ যে বোঝে না
পাছে পাবে জ্বালাতন।।বিচার করে দেখো সবাই
যে চলে হিসাব ছাড়া
অধিক সন্তান জন্মাইয়া
হয়েছে দিশেহারা
শিক্ষা-দীক্ষা খাওয়া-পরা
চলে না ভরণপোষণ।।ভয় লেগেছে ময়নার বাপের
দুঃখ কষ্ট দেখিয়া
আসলে জমি নাই
তিন ছেলে তার ছয় মাইয়া
ঘোরে এখন পাগল হইয়া
সদায় অভাব অনটন।।পুবের বাড়ির মন্তাজ ভাই
কী সুন্দর মৌজে চলে
অল্প কিছু জমি আছে
এক মেয়ে আর এক ছেলে
এই দুইজন পড়ে ইশকুলে
আনন্দে রয় সর্বক্ষণ।।শান্তিতে থাকিবে যদি
শান্তিকামী দুনিয়ায়
হিসাব করে সংসার বাড়াও
বাউল আবদুল করিম গায়
ক্ষেত কামার কলকারখানায়
বাড়াও দেশের উৎপাদন।।
শোনেন বন্ধুগণ
- Sub Title: করা ভালো জন্মনিয়ন্ত্রণ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 7
বাউল গান এর নতুন প্রবন্ধ
আপনারে আপনি রে মন, না জান ঠিকানা
- Sub Title: পরের অন্তর কেটে সমুদ্দর, কিসে যাবে জানা
প্ৰেম পবন লাগলো যাহার গায়
- Sub Title: কেবল বলে হায় রে হায় ধু
কাল কাঁটালি কালের বসে
- Sub Title: এ যে যৌবন কাল কামে চিত্ত কাল
যাহা পাও তাই লও, হাসিমুখে ফিরে যাও
- Sub Title: কারে চাও কেন চাও- তোমার আশা কে পূরাতে পারে
দুটি প্রাণ এক ঠাঁই তুমি তো এনেছ ডাকি
- Sub Title: শুভকার্যে জাগিতেছে তোমার প্রসন্ন আঁখি
অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
- Sub Title: গেয়ো না গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে
নাহি কেহ আমার ব্যথার সাথী
- Sub Title: জ্বলি পিলসুজে একা মোমের বাতি
চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে
- Sub Title: ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে
গঙ্গা সিন্ধু নর্মদা কবেরী যমুনা ঐ
- Sub Title: বাহিয়া চলেছে আগের মতন
তবে কি ফিরিব ম্লানমুখে সখা
- Sub Title: জরজর প্রাণ কি জুড়াবে না
দয়াল আমি এই চরণদাসীর যোগ্য নই
- Sub Title: নইলে মোর দশা কি এমন হয়
তোমার নাম জানি নে, সুর জানি
- Sub Title: তুমি শরৎ-প্রাতের আলোর বাণী
বাংলা
English 
Comments