ঠিক রাখিও নামাজ রোজা
খোদার হুকুম করো পালন
ফরজ না করিও কাজা।।হুজুরি কলব রাখিও
বরজকে সজিদা দিও
দমে দমে নাম জপিও
রুই তোমার হবে তাজা।।নামাজে হও ফানাফিল্লা
লাভ করিবে রাসুল আল্লাহ
এশকে রসুল এশকে আল্লা
পাবে মাশুক হবে রাজা।।আশিক হয় মাশুকের দাসী
মাশুক পাইলে স্বর্গবাসী
মাশুক লইয়া হাসিখুশি
জমের মাথায় দিছে বোঝা।।আশিক পাইলে মাশুক দর্শন
স্বর্গে যাইবার নাই প্রয়োজন
দুর্বিন শাহ কয় পাবে চরণ
একধ্যানে থাকিলে সোজা।।
ঠিক রাখিও নামাজ রোজা
- Sub Title: খোদার হুকুম করো পালন
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 171
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যামচান্দ পরানের বন্ধু ছাড়লে উপায় নাই
- Sub Title: কেবা না পীরিত করে কার বা এত বড়াই
আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
- Sub Title: এগো কেন গো রাই কানতে আছ পাগলিনী হইয়া
কাষ্ঠের উপর চামড়া দিয়া
- Sub Title: কে বানাইল ঢোল
কি করি উপায় গউর, আমায় দেও পদাশ্রয়
- Sub Title: ভব সাগরে ডুবে মরি আমাকে হইলে নিদয় ধু
কত দিনে ওরে শ্যাম আর কত দিনে
- Sub Title: কত দিনে হইব দেখা বংশী বাঁকা ঐ বনে ধু
যারে মন দিলে আর ফিরে আসে না
- Sub Title: এ মন তারে ভালবাসে না!
নিশি পোহাইয়া গেল
- Sub Title: নিঠুর বন্ধু আমার দুঃখ বুঝে না
আশেক মাশুকের প্রেমের এমনি নিশানা
- Sub Title: তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা
কেন করিব জন্ম নিয়ন্ত্রণ
- Sub Title: কর্তার ইচ্ছা কর্ম চলে
ভজ ও মন প্ৰভু শ্ৰীকৃষ্ণচৈতন্য
- Sub Title: অবধূত নিত্যানন্দ রায়
মাহবুবে ছোবহানি, আবদুল কাদের জিলানি
- Sub Title: আশিকে সুলতান বাবা কুতুবে রব্বানি
শ্ৰী রাধার প্ৰেম সলিলে না ডুবিলে কালাচান্দ
- Sub Title: কি সহজে মিলে ধু
বাংলা
English