“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কোন দেশে যাই বলো
কোন দেশে যাই বলো
  • Sub Title: সুখের আশায় দুঃখের বুঝা

কোন দেশে যাই বলো
সুখের আশায় দুঃখের বুঝা
বওয়া সার হইল।।

ভাইরে ভাই, অবিচারে রাজ্য নষ্ট
জ্ঞানী গেছেন বলে
দেশ করেছে লক্ষ্মীছাড়া
স্বার্থভোগীর দলে।
কত অঘটন ঘটাইল
ভালো করবে বলে মাথায়
কুড়ালি মারিল।।

ভাইরে ভাই, সাবধানে চালাইও নৌকা
সত্যের হাল ধরিয়া
কত ভালোলোকের জাতি গেল
কুসঙ্গ করিয়া।
অমানুষে সোনার দেশে
এই দুর্দিন আনিল
এখনও সময় আছে
বিচার করে চল।।

ভাইরে ভাই, বাউল আবদুল করিম বলে
আমার এই মিনতি
কু-মানুষের সঙ্গে কভু
করো না পিরিতি।
নিজের দেশের মানুষ তোদের
চিনা-জানা ভালো
দরদি সেজে যারা
তোদের কাছে এল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পরে কি আর জানে গো বেদন
পরে কি আর জানে গো বেদন

পরে কি আর জানে গো বেদন

  • Sub Title: পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
ভয় নেই রে তোদের নেই রে ভয়
ভয় নেই রে তোদের নেই রে ভয়

ভয় নেই রে তোদের নেই রে ভয়

  • Sub Title: যা চলে সব অভয়-মনে- আকাশে ওই উঠেছে শুকতারা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন