“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পরে কি আর জানে গো বেদন
পরে কি আর জানে গো বেদন
  • Sub Title: পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা

পরে কি আর জানে গো বেদন
পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
সোনার অঙ্গ কালা হইল গো এখন।।

আগে না জানিয়া মনপ্রাণ দিয়া
প্রেম বাড়াইয়া ছিলাম তখন
আমায় পাশরিল কোথায় লুকাইল
দিবানিশি প্রাণ করে উচাটন।।

পরেরই পিরিতে কলঙ্গ জগতে
পাড়াপড়শি সদায় দেয় জ্বালাতন
দরদি হও সামনে, বন্ধু দেও এনে
শুভমিলনে জ্বালা করি গো বারণ।।

যদি চাও তোরা দেখিতে কী জ্বালা বুকেতে
প্রেম কাটারিতে বুক চিরো সখিগণ
কলিজা ছিড়িয়া দেখাইও নিয়া
প্রাণবন্ধে কেন করে গো এমন।।

মিটাও গো প্রেম পিপাসা, রাখো ভালোবাসা
নইলে দুর্বিন শার হইবে মরণ
আমার কর্মফলে একদিন দেখা হলে
জিজ্ঞাসিব তারে পরা কি আপন।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আজি কাঁদে কারা ওই শুনা যায়
আজি কাঁদে কারা ওই শুনা যায়

আজি কাঁদে কারা ওই শুনা যায়

  • Sub Title: দিন মাস যায় বরষ ফুরায়- ফুরাবে না হাহাকার?
ভয় নেই রে তোদের নেই রে ভয়
ভয় নেই রে তোদের নেই রে ভয়

ভয় নেই রে তোদের নেই রে ভয়

  • Sub Title: যা চলে সব অভয়-মনে- আকাশে ওই উঠেছে শুকতারা
রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

  • Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শান্তিপুরে ভাসিয়াছে চি
অচেনা এক জংলা পাখি
অচেনা এক জংলা পাখি

অচেনা এক জংলা পাখি

  • Sub Title: থাকে মাটির পিঞ্জিরায়
 না জানি কেমন রূপ সে
না জানি কেমন রূপ সে

না জানি কেমন রূপ সে

  • Sub Title: নামের সৌরভে যার ত্রিভুবন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন