“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই
কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই
  • Sub Title: আমরা দেশের মজুর চাষি স্বাধীনতা নাই

কর্মফেরে বারে বারে ঘোর আঁধারে পড়ে যাই
আমরা দেশের মজুর চাষি স্বাধীনতা নাই।।

আড়ইশত বৎসর গেল ব্রিটিশের শাসনে ভাই
ব্রিটিশ গেল স্বরাজ এলো গরিবের কপালে ছাই।।

পথ ভুলিয়া ধর্ম নিয়া মারামারি লেগে যাই
দুইয়েরই হইল ক্ষতি কার দুঃখ কারে জানাই।।

মুসলিম লীগ হয়ে যখন পাকিস্তানি স্বাধীন পাই
শাসন-শোষণ করতে তখন আসিলেন মুসলমান ভাই।।

খ্রিস্টান গেল মুসলিম এলো কাজে কোন প্রভেদ নাই
মুসলিম লীগের ভাঙা লেন্টন তখন যে আমরা নিভাই।।

কাড়াকাড়ি মারামারি চলিল স্বার্থের লড়াই
সামরিক শাসনে তখন আরো দশ বৎসর কাটাই।।

তারপরে ইয়াহিয়া এলো দাজ্জালের ছোটো ভাই
লাখো লাখো মানুষ মারে মা-বোনের আর ইজ্জত নাই।।

মুজিবের নেতৃত্বে তখন চলিল পাল্টা লড়াই
মানুষের নয় শোষিতের নয় বাংলার স্বাধীনতা পাই।।

জন্ম নিয়েছি যখন সবাই মিলে বাঁচতে চাই
করিম কয় দুঃখের বিষয় গরিবের গান আমি গাই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আর আমি যাব না সইগো কালিন্দীর জলে
আর আমি যাব না সইগো কালিন্দীর জলে

আর আমি যাব না সইগো কালিন্দীর জলে

  • Sub Title: নন্দের সুন্দর মদনমোহন বাঁশি বাজায় কদমতলে
শুন গো ললিতা সখী মরণ কালে
শুন গো ললিতা সখী মরণ কালে

শুন গো ললিতা সখী মরণ কালে

  • Sub Title: আমার নিকটে বসিয়া তারা গো কর্ণে কৃষ্ণনাম শুনাইও
আমারে করগো উদ্ধার
আমারে করগো উদ্ধার

আমারে করগো উদ্ধার

  • Sub Title: কত পাপের ভরা লাইছি মাথে হইয়াছি দ্বিগুণ ভার
আজিকে এই সকালবেলাতে
আজিকে এই সকালবেলাতে

আজিকে এই সকালবেলাতে

  • Sub Title: বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন