“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আরে ও জীবন রে
আরে ও জীবন রে

ছাড়িয়া না যাইস মোরে

আরে ও জীবন রে
ছাড়িয়া না যাইস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে ।।

ও জীবন রে…….
কাঞ্চা বাঁশের কাট পালংক রে
আরে ও জীবন সংগে শুকনা খড়ি,
মুসলমান কয় আল্লাহ আল্লাহ
হিন্দু বলে হরি জীবন রে,
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে ।।

ও জীবন রে………
মায়ে কান্দে পুত্র পুত্র রে
আরে ও জীবন বইনে কান্দে ভাই ভাই,
ঘরেও রমনী কান্দে
আমার কেহ নাই জীবন রে,
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমারে ।।

ও জীবন রে……..
ভাই বলো ভাতিজা বলো রে
আরে ও জীবন সম্পতির ভাগি,
অসময় নিদানের কালে
কেউ হবে না সাথী জীবন রে,
তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করবে কে আমার ।।

শিল্পীঃ- আশিক

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই
কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

  • Sub Title: তোমারই কারণে গোষ্টি গোচারণে গহন কাননে যাই
বাকি আমি রাখব না কিছুই
বাকি আমি রাখব না কিছুই

বাকি আমি রাখব না কিছুই

  • Sub Title: তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুঁই
ওগো, তোরা কে যাবি পারে
ওগো, তোরা কে যাবি পারে

ওগো, তোরা কে যাবি পারে

  • Sub Title: আমি তরী নিয়ে বসে আছি নদীকিনারে
হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও
হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও

হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও

  • Sub Title: আমরা রাখাল-বালক দাঁড়িয়ে দ্বারে আমাদের শ্যামকে দিয়ে যাও

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন